বিগত পাঁচ ম্যাচের পরিসংখ্যান একটু হলেও এগিয়ে রাখছে আইসল্যান্ডকে
গ্রুপ ‘ডি’ –এর মেগা লড়াইয়ে আজ মুখোমুখি আইসল্যান্ড এবং নাইজেরিয়া। দু’টি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দুই দলই জয় চাইছে এই ম্যাচ থেকে।
গ্রুপ 'ডি' -এর মেগা লড়াইয়ে আজ মুখোমুখি আইসল্যান্ড এবং নাইজেরিয়া। দু'টি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দুই দলই জয় চাইছে এই ম্যাচ থেকে। কারণ ক্রোয়েশিয়া পৌছে গেলেও বাকি তিনটি দলের কাছেই রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। আর পরের রাউন্ডে যাওয়ার সুযোগ যে দু'টি দলের কাছে সব থেকে বেশি রয়েছে সেই দু'টি দল হল নাইজেরিয়া এবং আইসল্যান্ড।

নিজেদের আবির্ভাবেই চমক লাগিয়ে দিয়েছে আইসল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্তিনাকে তারা হারিয়ে দিয়েছে ওই ম্যাচে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি আইসল্যান্ড। দু'টি ম্যাচ ড্র হয়েছে এবং তিনটি ম্যাচে তারা হেরেছে। গত ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে ১৮টি ট্যাকেল করেছে আইসল্যান্ডের ডিফেন্ডাররা।
অন্য দিকে, নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে নাইজেরিয়া। হারলেও নাইজেরিয়ার ডিফেন্স কিন্তু গত ম্যাচে খারাপ খেলেনি। গোটা ম্যাচে ৭টি ট্যাকেল করে নাইজেরিয়া। নিজেদের শেষ পাঁচ ম্যাচে আইসল্যান্ডের মতোই একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি তারা। হেরেছে চারটি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে।
এই দুই দল অতীতে কখনও একে অন্যের মুখোমুখি হয়নি। এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications