দুই নর্ডি ভাই, দুই পৃথিবী, ট্রায়ালে জ্যাক, সনি নর্ডি -র লেটেস্ট ভিডিও আপডেট

সনি ও জ্যাক। দুই নর্ডি ভাইয়ের দুই পৃথিবী। 

সনি ফ্যানদের জন্য সুসমাচার । ফের নিজের অস্ত্রোপচারের পরের শারীরিক আপডেট দিয়েছেন তাঁর ফ্যানদের জন্য। এদিকে ময়দানে হাজির সনির ভাই। কলকাতারই মহমেডানে ট্রায়াল সারছেন তাঁর ভাই।

সনি ও জ্যাক। দুই নর্ডি ভাইয়ের দুই পৃথিবী

সনি নর্ডি স্ট্রেচিংয়ের ভিডিও আগেই দিয়েছিলেন। এবার দিলেন থেরাপির ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বোকা জুনিয়ার্সের ড্রেসিং রুমে, অস্ত্রোপচার হওয়া পায়ের থেরাপি চলছে। যাতে দ্রুত পায়ে শক্তি ফিরে আসে, তারই জন্য এইসব ধাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সনি নর্ডিকে।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fposts%2F792401430955677&width=500" width="500" height="614" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

বাগানের প্রাণ ভ্রোমরা জানেন তাঁর কাছ থেকে বার্তা পাওয়ার অপেক্ষায় হাজার মাইল দূরে সমর্থকরা বসে আছেন। তাই আপডেট দিতে একটুও দেরি করছেন না হাইতিয়ান তারকা।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fvideos%2F792914367571050%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এদিকে মজার কথা বুয়েনস আয়ার্সে যেখানে অস্ত্রোপচার সারছেন সনি নর্ডি, সেই সময়ে কলকাতার আরও এক হেভিওয়েট ক্লাব মহমেডান স্পোর্টিংয়ে ট্রায়াল দিচ্ছে। সনি -র সঙ্গে কলকাতায় অনেকদিনই বাস করেন জ্যাক নর্ডি। দুজনকে একাধিক অনুষ্ঠানে দেখাও গেছে। এবার সনির সেই ভাই জ্যাক মহমেডানে দিলেন ট্রায়াল।

সনির ভাই নাকি ফুটবল খেলতে ভালোবাসলেও কখনো পেশাদার ভাবে সেটা খেলেননি। তাই দাদা -র উপদেশ মতো কলকাতার বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিচ্ছেন জ্যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+