মেসির উপর বাজি ধরে লক্ষ লক্ষ টাকা জয় আগুয়েরোর
মেসির উপর বাজি ধরে লক্ষ লক্ষ টাকা জয় আগুয়েরোর
দীর্ঘ তিন যুগের খরা কাটিয়ে আর্জেন্টিনা আবারও বিশ্ব সেরার খেতাব জিতে নিয়েছে। হাইভোল্টেজ ম্যাচে ১২০ মিনিট পর টাই ব্রেকারে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির দীর্ঘ দিনের স্বপ্ন পূর্ণ হয়েছে এই বিশ্বকাপ জয়ের সঙ্গেই। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার মানুষদের।মেসির এই সাফল্য শুধু তাঁকে বা কোটি কোটি আর্জেন্টিনার মানুষকেই আনন্দ দেয়নি পাশাপাশি তাঁর এই সাফল্য সমৃদ্ধ করেছে কুন আগুয়েরোকেও। মেসি টুর্নামেন্ট সেরা হওয়ায় লাভবান হয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ কুন আগুয়েরোও।
ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালের আগেই কুন আগুয়েরো বাজি ধরেছিলেন কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হবেন লিওনেল মেসি এবং জিতবেন গোল্ডেন বল। ঠিক লোকের উপরই বাজি ধরেছিলেন আগুয়েরো। প্রত্যাশা মতোই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন মেসি। নিজে ফাইনালে জোড়া গোল করেছেন এবং অপর গোলটির বল তৈরি করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
আর্জেন্টিনার করা ১৩টি গোলের মধ্যে ৭টি গোলই করেছেন মেসি এবং ৩টি গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন তিনি।
বাজি ধরার কথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন আগুয়েরো। সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেছে, মেসি গোল্ডেন বল জেতায় আগুয়েরো বাজিতে ৮ হাজার ২৬৪ ডলার জিতেছেন।
মেসি সেরার পুরস্কার জিতবেন এমনটা অনুমান করেই আগুয়েরো ১ হাজার ১ ডলার বাজি ধরেছিলেন। পরে তার অনুমান সঠিক প্রমাণিত হওয়ায় সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৭ হাজার ২৬৩ ডলারে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আগুয়েরো লিখেছেন, "গত ১৭ নভেম্বর, আমি বাজি ধরেছিলাম যে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি হবে এবং আমি ঠিকই বুঝতে পেরেছিলাম।" হার্টের সমস্যার কারণে লিও মেসির সঙ্গে বিশ্বকাপে খেলতে পারেননি আগুয়েরো। তবে, কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications