Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, সঞ্জয় সেনের দলকে নিয়ে আট বছর পর ট্রফি জয়ের স্বপ্ন
সন্তোষ ট্রফির সেমিফাইনালে সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলা। বঙ্গ ব্রিগেডের হয়ে গোল করলেন মনোতোষ মাঝি, রবি হাঁসদা (২), নরহরি শ্রেষ্ঠা। প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলায় সার্ভিসেসের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলা। সেই জয় ভুলেই সেমিফাইনালে নেমেছিল বঙ্গ ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করতে থাকে বাংলা দল। সঞ্জয় সেনের দল এবারে প্রতিযোগিতার শুরু থেকেই ভালো ফুটবল খেলছে। এই ম্যাচেও সেই ধারা বজায় থাকল। ম্যাচের ১৭ মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় বাংলা দল। মনতোষ মাঝির দুরন্ত গ্রাউন্ডার শট গোলরক্ষকের ডানদিক থেকে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হল আরও দুই গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবি হাঁসদা বাংলার হয়ে দ্বিতীয় গোলটি করেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেল অন্য ছবি। বাংলার ফুটবলারদের ভুলের সুযোগ নিয়ে খেলায় ফেরে সার্ভিসেস। দ্বিতীয়ার্ধে আচমকাই খেলা থেকে হারিয়ে যায় বাংলা। মাঝমাঠে অসংখ্য ভুল পাসও দেখা যায়। যার সুযোগ নিয়ে ৫৩ মিনিটে ব্যবধান কমায় সার্ভিসেস গোল করেন শ্রেয়স। । ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে বাংলাকে চাপে ফেললেন জুয়েল। খেলার ফল ৩-২ হয়ে যায়।
কিন্তু বাংলাকে চাপমুক্ত করেলন সেই রবি। ইসরাফুলের পাস থেকে রবি হাঁসদা চার নম্বর গোলটি করলেন। সেই সঙ্গে বাংলাকে নিয়ে যান সন্তোষ ট্রফির ফাইনালে।
বাংলা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্ভিসেসকে বড় ব্যবধানে হারিয়ে দিয়ে অনেকটা আত্মবিশ্বাসও বৃদ্ধি করে নিল। ৩১ শে ডিসেম্বর ফাইনাল খেলবে বাংলা দল। শেষবার ২০১৬-১৭ মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে বাংলা কখনও ভারত সেরা হয়নি। সন্তোষে শুধুই ব্যর্থতা সঙ্গী হয়েছে। মাঝে দুবার ফাইনালে উঠলেও আর ট্রফিজয় হয়নি ৩২ বার চ্যাম্পিয়ন বাংলার। এবার বাংলার সামনে সুযোগ বছরের শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার।
এরআগে ক্লাব ফুটবলে সাফল্য পেয়েছেন সঞ্জয় সেন, জিতেছেন আই লিগও। এবার তাঁর সামনে চ্যালেঞ্জ বাংলাকে দেশের সেরা করার। ট্রফি এবং বাংলার মধ্যে ব্যবধান এক ম্যাচের।সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল।












Click it and Unblock the Notifications