Saff Championship 2023: সন্ধ্যায় সুনীলদের বিরুদ্ধে ম্যাচ, ভারতে এসেও একাধিক সমস্যায় পাক দল
বুধবার সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু ম্যাচের কয়েক ঘণ্টা আগেও যেন পাকিস্তান দলকে নিয়ে জটিলতা কাটছে না। সব জটিলতার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাত ১টা নাগাদ মুম্বই বিমান বন্দরে নামে পাকিস্তান ফুটবল দল। কিন্তু ভারতে নেমেই ফের সমস্যার মুখোমুখি হয় পাক দল
মুম্বই থেকে বেঙ্গালুরু আসতে গিয়েই সমস্যার মখে পড়ে পাকিস্তান ফুটবল দল। এক বিমানে ৩২ জনের বেঙ্গালুরুর টিকিট পাওয়া যায়নি। দুটি বিমানে ভাগাভাগি করে মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করা হয় পাকিস্তানের ফুটবলারদের। কিন্তু সেখানেও বিপত্তি। গভীর রাতে বিমান বন্দরে পার্সপোর্ট বিভাগের আধিকারিক ছিলেন না।

বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ মুম্বই থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন বাকি পাক ফুটবলাররা। দুপুর একটার কাছাকাছি সময়ে বেঙ্গালুরুতে নির্ধারিত হোটেলে পৌঁছায় পাক দল।

পাক ফুটবল দলের ম্যানেজার হাসনাইন হায়দার বলেছেন, 'মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আমরা মুম্বইয়ে নামি। কিন্তু সেই সময় পাসপোর্ট অফিসে কেউ ছিলেন না। তারা আরও আধ ঘণ্টা পরে সেখানে আসে। তার পরে আমাদের আবার নতুন করে ভিসা ফর্ম দেওয়া হয়। সেগুলো আমরা আগেই এক বার জমা দিয়েছিলাম। কিন্তু ফের সেই একই কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়, ফলে আমরা নির্ধারিত বিমান ধরতে পারেনি।’
এই পরিস্থিতিতে সাফ কাপের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু সেটা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে আয়োজকরা। উল্লেখ্য, গত রবিবার বেঙ্গালুরুতে নামার কথা ছিল পাকিস্তান ফুটবল দলের। এই বিষয়ে পাকিস্তান সরকারও ছাড়পত্র দিয়ে দিয়েছিল দলকে। কিন্তু ফুটবলারদের ভিসা সমস্যা না মেটায় ভারত সফর পিছিয়ে যায় গোটা দলের।

সাফ ফুটবলের গ্রুপ 'এ'-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল এবং কুয়েত। ২০২১ সালে শেষ সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনীলরা। আট বারের চ্যাম্পিয়ন ভারতের কাছে এ বার তাই খেতাব ধরে রাখার লড়াই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications