Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেনাল্টিতে গোল দেওয়ার পর লুকাকুকে বর্ণবৈষম্য মূলক মন্তব্য ঘিরে বিতর্ক

আবারও বর্ণবৈষম্যের শিকার ফুটবল। পল পোগবার পর এবার রোমেলু লুকাকুর উদ্দেশে দর্শকাসন থেকে উড়ে এল অপ্রীতিকর মন্তব্য। অন্যদিকে গ্য়ারেথ বেলের জোড়া গোলে লা লিগায় ভিল্লারিয়ালের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করল

আবারও বর্ণবৈষম্যের শিকার ফুটবল। পল পোগবার পর এবার রোমেলু লুকাকুর উদ্দেশে দর্শকাসন থেকে উড়ে এল অপ্রীতিকর মন্তব্য। অন্যদিকে গ্য়ারেথ বেলের জোড়া গোলে লা লিগায় ভিল্লারিয়ালের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করল রিয়াল মাদ্রিদ।

ইন্টারের জয়

ইন্টারের জয়

ইতালির সিরি এ ফুটবল লিগে ক্যাগলিয়ারিকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারায় ইন্টার মিলান। প্রথমার্ধের ২৭ মিনিটে লাউটারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। ম্যাচে ৫০ মিনিটে গোল করে হোম টিমকে সমতায় ফেরায় জোয়াও পেড্রো। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ইন্টারের জয় নিশ্চিত করেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূ্র্তে সিরি এ লিগ তালিকার এক নম্বরে রয়েছে ইন্টার মিলান।

 লুকাকুকে অপমান

লুকাকুকে অপমান

ক্যাগলিয়ারির গোলরক্ষক রবিন ওলসেনকে উল্টো দিকে ঠেলে স্পট কিকে গোল দেন রোমেলু লুকাকু। তারপরেই দর্শকাসন থেকে লুকাকুর উদ্দেশে বর্ণবৈষম্য মূলক মন্তব্য উড়ে আসে বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে ইন্টার মিলান কতৃপক্ষ। যে বা যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের কড়া শাস্তির দাবি তুলেছেন ইন্টার কোচ অ্যান্টনিও কোন্তো। এক বছর আগে জুভেন্তাসের প্রাক্তন তারকা মইসে কেএনকে লক্ষ্য করে ক্যাগলিয়ারির দর্শকরা এভাবেই বর্ণবৈষম্য মূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

রিয়ালের ড্র

রিয়ালের ড্র

দুই বার পিছিয়ে গিয়েও লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভিল্লারিয়ালের বিরুদ্ধে ২-২ স্কোরে ড্র করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে দুটি গোলই করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ১২ মিনিটে জেরার্ড মোরেনোর গোলে পিছিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বেলের গোলে ম্যাচে সমতায় ফেরে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব। ৭৪ মিনিটে মই গোমসের গোলে আবার এগিয়ে যায় ভিল্লারিয়াল। ৮৬ মিনিটে আবার গোল করে রিয়ালের হয়ে ম্যাচ ড্র করেন গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠের বাইরেও চলে যান ওয়েলস তারকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+