ভারতে আসছেন সিআর সেভেন, কবে? কোথায়? জেনে নিন একনজরে
ভারতীয় ফুটবলপ্রেমীদের সাক্ষাৎ দর্শন দিতে ভারতে আসতে পারেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্দো।
ভারতীয় ফুটবলপ্রেমীদের সাক্ষাৎ দর্শন দিতে ভারতে আসতে পারেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্দো। পর্তুগিজ এই সুপারস্টার সবকিছু ঠিক থাকলে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগেই ভারতে আসতে পারেন।
আগামী অক্টোবর মাসে ভারতে খেলা হবে ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। আর এই উপলক্ষে আগামী জুলাই মাসে টুর্নামেন্টের ড্র-এর সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্দোকে ভারতে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

বুধবার এই তথ্য সকলের সামনে এনেছেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল স্বয়ং। কুয়ালা লামপুরে এএফসি কনফারেন্সে গিয়েছিলেন প্যাটেল। বুধবার মুম্বই ফিরেই এই তথ্য সকলের সামনে এনেছেন তিনি।
তিনি বলেছেন, পর্তুগাল ফউটবল ফেডারেশনের সঙ্গে রোনাল্দোকে আনা নিয়ে কথা হচ্ছে। এছাড়া রোনাল্দোর এজেন্টের সঙ্গেও কথা বলার চেষ্টা হচ্ছে। টুর্নামেন্টের ড্র-এর দিন ৭ জুলাই রোনাল্দো অবসরে থাকলে তাকে সেদিন নিয়ে আসা হবে।
যদি একান্তই রোনাল্দো আসতে না পারেন তাহলে অন্য কোনও পরিচিত সুপারস্টার ফুটবলারকে আনা হবে। পাশাপাশি কিছু বর্তমান তারকা ফুটবলারও উপস্থিত থাকবেন বলে এআইএফএফ সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি আইএসএল-আই লিগ বিতর্কে প্রফুল্ল প্যাটেল জানান, আই লিগের গুরুত্ব হারানোর মতো কোনও ঘটনা ঘটবে না। দুটি লিগই সমানতালে চলবে। তবে আই লিগের ক্লাবগুলিকেও ফুটবলার কেনা বাদে অন্য বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে। সবকিছুকে আকর্ষণীয় করে তুলতে হবে। একমাত্র তাহলেই ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে পেরে ওঠা যাবে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications