নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা নেই, স্পষ্ট জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ

বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমাতে চলেছেন নেইমার। স্প্যানিস সংবাদ মাধ্যমের সৌজন্যে খবর ছড়িয়ে পরে পিএসজির থেকে রেকর্ড অর্থে নেইমারকে দলে নিতে চলেছে রিয়াল।

বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমাতে চলেছেন নেইমার। বার্সেলোনা থেকে রেকর্ড অর্থ খরচ করে ব্রাজিলের এই ওয়ান্ডার কিডকে দলে নিয়েছিল প্যারিস সাঁ জাঁ। কিন্তু এরই মধ্যে স্পেনের একাধিক সংবাদপত্রে খবর প্যারিস সাঁ জাঁ-কে বিদায় জানিয়ে আবার নাকি স্পেনে পাড়ি জমাতে চলেছেন নেইমার। তবে, এই বার তার ঠিকানা বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদ।

নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা নেই, স্পষ্ট জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ

তবে, এই সবই যে ভুয়ো খবর তা স্পষ্ট জানিয়ে দেওয়া হল রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। খবর, বার্সেলোনা ছাড়ার পর থেকেই পিএসজির এই তারকার সঙ্গে ভেতর ভেতর যোগাযোগ রেখেছিল রিয়াল মাদ্রিদ।

গত অগস্টে রেকর্ড অর্থে নেইমারকে দলে সই করায় পিএসজি। কিন্তু স্পেনের সংবাদপত্রে এই খবর ছড়িয়ে পড়ার পরই তার তীব্র প্রতিবাদ করা হয় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নেইমার বা পিএসজির সঙ্গে এমন কোনও চুক্তি তারা করেননি বা এমন কোনও চুক্তির পরিকল্পনা নেই, যাতে তাক লাগিয়ে ব্রাজিলের সুপারস্টারকে সই করাবে রিয়াল মাদ্রিদ।

Comunicado Oficial.

👉 https://t.co/NaEgNMgMpF#RealMadrid pic.twitter.com/D1ZX2u1pZe
— Real Madrid C.F. (@realmadrid) July 2, 2018

কিন্তু স্পেনের 'টিভিই' এর খবর ৩১০ মিলিয়ান ইউরো পিএসজিকে অফার করতে চলেছে রিয়াল মাদ্রিদ নেইমারের জন্য। কিন্তু এই খবর প্রকাশ হওয়ার পরই তার বিরোধিতা করে রিয়াল মাদ্রিদ জানায় এই রকম কোনও পরিকল্পনাও নেই তাদের। তাদের বিবৃতিতে বলা হয়, 'টিভিইতে যেটা জানানো হয়েছে যে পিএসজি থেকে নেইমারকে দলে নেওয়ার প্রসঙ্গে যে খবর দেওয়া হয়েছে সেটা ঠিক নয়। রিয়াল মাদ্রিদ কোনও রকম অফার পিএসজি বা সেই খেলোয়াড়কে করেনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+