Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লা লিগায় দাপুটে জয় রিয়ালের, জয়ের ধারা অব্যাহত আর্সেনালের, বড় অঘটন বুন্দেশলিগায়

লা লিগায় দাপুটে জয় রিয়ালের, জয়ের ধারা অব্যাহত আর্সেনালের, বড় অঘটন বুন্দেশলিগায়

বিদেশি ফুটবলে শনিবার জিতল সব বড় দলগুলিই। সিরি-এ'তে ইন্টার মিলান যেমন জয় পেয়েছে তেমনই রবিবার রাতের ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুন্দেশলিগায় হারল বুরুশিয়া ডর্টমুন্ড।

প্রিমিয়ার লিগে জয় আর্সেনাল, টটেনেহ্যামের:

প্রিমিয়ার লিগে জয় আর্সেনাল, টটেনেহ্যামের:

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার বড় জয় পেয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নশিপ থেকে এই মরসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা এএফসি বার্নিমাউথকে অ্য়াওয়ে ম্যাচে ৩-০ গোলে পরাস্থ করেছে গার্নাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন ওডেগার্ড, একটি গোল করেন উইলিয়াম সালিবা। টটেনহ্যাম ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত করে উলভারহ্যাম্পটনকে। ইভান পেরিসিচের পাস থেকে হ্যারি কেন করেন এক মাত্র গোলটি। অন্য খেলারয় ৩-২ গোলে ফুলহ্যাম পরাজিত করেছে ব্রেন্টফোর্ড। সাউদাম্পটন ২-১ গোলে পরাজিত করে লেস্টার সিটিকে।

সিরি-এ'তে জয় ইন্টার মিলানের:

সিরি-এ'তে জয় ইন্টার মিলানের:

সিরি-এ'তে স্পেজিয়াকে ৩-০ গোলে পরাজিত করল ইন্টার মিলান। মিলানের হয়ে একটি করে গোল করেন লাউথারো মার্টিনেজ, হাকান কালহনগ্লু, জোয়াকিন কোরে। গোল সংখ্যা আরও বাড়াতে পারত ইন্টার যদি না রোমেলু লুকাকুর একটি শট পোস্টে লেগে ফিরে আসত।

সেল্টা ভিগোর বিরুদ্ধে বড় জয় রিয়াল মাদ্রিদের:

সেল্টা ভিগোর বিরুদ্ধে বড় জয় রিয়াল মাদ্রিদের:

লা লিগায় রবিবার রাত্রে সেল্টা ভিগোর বিরুদ্ধে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে পরাজিত করে মাদ্রিের দলটি। ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে করেন করিম বেঞ্জিমা। ২৩ মিনিটে পেনাল্টি থএকে গোল করে সেই গোল ফিরিয়ে দেন আসপাস। ৪১ মিনিটে লুকা মদ্রিত গোল করে। ৫৬ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ৬৬ মিনিটে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন ফেড্রিকো ভালভার্ডে।

অঘটন বুন্দেশলিগায়:

অঘটন বুন্দেশলিগায়:

ওয়াডার ব্রিমেনের বিরুদ্ধে পরাজিত হল বুরুসিয়া ডর্টমুন্ড। ২-৩ গোলে পরাজিত হয় বুরুসিয়া। শেষ ছয় মিনিটে তিন গোল হজম করে বুরুসিয়া। ডর্টমুন্ডের হয়ে দুই গোল করেন জুলিয়ান ব্র্যান্ড এবং রাফায়েল গুরেইরো। ওয়ার্ডারের হয়ে তিনটি গেল করেন লি বুচানান (৮৯ মিনিট), নিকলাস স্কিমিড (৯০+৩ মিনিট), ওলিভার ব্রুক ((৯০+৫ মিনিট)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+