সাত পাকে বাঁধা পড়লেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল,দেখুন বিয়ের ছবি

জীবনের দ্বিতীয়ার্ধ শুরু করলেন প্রীতম কোটাল। বৈশাখের সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের এই ফুটবলার। সম্পূর্ণ বাঙালী রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দীর্ঘদিনের বান্ধবী সোনেলা পালের সঙ্গে।

প্রীতম সোনেলার প্রেমের সম্পর্ক বহু বছরের। সোমবার সন্ধ্যায় বরানগরের বঙ্গ তনয়ার সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন মোহনবাগান অধিনায়ক। বালিতে প্রীতমের বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন পাত্র -পাত্রীর ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব। শোনা যাচ্ছে আগামী মাসে কলকাতায় হবে রিশেপসন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ময়দানের তারকারা।

প্রীতম

সোমবার অবশ্য প্রীতমকে দেখা গেল সম্পূর্ণ অন্য লুকে। ধুতি,পাঞ্জাবী, মাথায় টোপড় পড়েই বিয়ের মণ্ডপে এলেন ভারতীয় ফুটবল দলের তারকা।সম্পূর্ণ বাঙালি রীতি মেনেই হল বিবাহ অনুষ্ঠান।

প্রীতম

এটিকে মোহনবাগানকে নেতৃত্ব দিয়ে চলতি মরসুমে আইএসএল জিতিয়েছেন। ফাইনাল ম্যাচ জেতার পরই বান্ধবী সোনেলাকে আংটি পড়িয়ে জীবনে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন।সেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সোনেলা

মাঠেই সোনেলার সঙ্গে পরিচয় হয় প্রীতমের। আইএসএল চ্যাম্পিয়ন অধিনায়কের স্ত্রী নিজেও বিশ্ববিদ্যালয় স্তরে ফুটবল খেলতেন। আইএসএলে এটিকে মোহনবাগানের খেলা থাকলেই ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকতেন সোনেলা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতেন তাঁরা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+