Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ, প্রতিপক্ষকে সমীহ করেও হুঙ্কার স্টিফেনের

কেরালার ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ, প্রতিপক্ষকে সমীহ করেও হুঙ্কার স্টিফেনের

আইএসএল-এর নতুন মরসুমের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের আইএসএল। ৭ অক্টোবর (শুক্রবার) এই ম্যাচ আয়োজিত হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ, প্রতিপক্ষকে সমীহ করেও হুঙ্কার স্টিফেনের

মরসুমের প্রথম ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। ব্রিটিশ কোচ জানিয়ে দিয়েছেন, লিগ টেবিলে শেষ করতে তাঁর দল কোচিতে আসেনি। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ হিসেবে এই দেশের ফুটবলকে ভাল মতো চেনেন স্টিফেন, নার্ভটা বোঝেন। তাঁর কথাতেই সেই প্রসঙ্গ উঠে আসে। ব্রিটিশ কোচ জানান, ভারতীয় ফুটবলাররা কীভাবে ভাবনা-চিন্তা করে, সেটা ভালভাবে বোঝেন তিনি। অতীত পাল্টানো সম্ভব নয় তবে ভবিষ্যৎ এবং বর্তমান যাতে ঠিক পথে এগোয়ে তার ব্যবস্থা তিনি করতে তৎপর।

উল্লেখ্য, বিগত দুই মরসুমে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। লিগ টেবিলের তলানিতে শেষ করতে হয়েছিল ভারতীয় ফুটবলের অন্যতম প্রথিতযশা দলকে। স্টিফেনের কথা থেকেই এ দিন পরিস্কার আক্রমণাত্মক মেজাজে এই লিগে দেখা যেতে চলেছে লাল-হলুদকে। তিনি বলেন, "প্রথম দিকে স্কোয়াডে মাত্র ১২জন ছিল এখন সেখানে ২৬-২৭ জনের স্কোয়াড নিয়ে খেলতে নামছি। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। শুক্রবারই বুঝতে পারব দল কতটা এগিয়েছে। লিগ টেবিলের তলার দিকে ফিনিশ করতে আমরা খেলতে আসিনি।" আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে সমীহ করছেন স্টিফেন কনস্ট্যানটাই। লাল-হলুদ কোচের কথায়, "টানা দুই মরসুম কেরালার দায়িত্বে ইভান ভুকোমানোভিচ। দলের প্রত্যেক ফুটবলারকে ও চেনে এবং ফুটবলাররাও নিজেদের মধ্যে একে অপরকে চেনেন ভাল মতো। তা ছাড়া ভরা গ্যালারির সমর্থক পাবে ওরা। ম্যাচ অবশ্যই চ্যালেঞ্জিং হতে চলেছে।"

কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল অতীতে চার বার মুখোমুখি হয়ছে যার মধ্যে কেরালা জয় পয়েছে একটি ম্যাচে, তিনটি ম্যাচ ড্র হয়েছে। এ বার ইস্টবেঙ্গল যে দল গড়েছে তার অধিকাংশ ফুটবলারই পরীক্ষিত, অচেনা একটা দল মাঠে নামাচ্ছে না লাল-হলুদ। ফলে এই মরসুমে ইস্টবেঙ্গলের থেকে ভাল ফুটবলেরই আশা করা যায়। গতবার লিগ তালিকায় একেবারে নীচে ছিল ইস্টবেঙ্গল। ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল মশাল বাহিনী। এ বার ডুরান্ড কাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে গেলেও ভবিষ্যতে ভাল পারফরম্যান্সের ইঙ্গিত পাওয়া গিয়েছে মরশুমের উদ্বোধনী টুর্নামেন্টে। চারটি ম্যাচ খেলে একটিতে জেতে তারা ও দু'টিতে ড্র করে। হারে মাত্র একটিতে। অপর দিকে, কেরালা ব্লাস্টার্স গত বারের রানার্স দল। টাইব্রেকারে তারা হায়দরাবাদের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+