ফুটবলে করোনা ধাক্কা! ৬৪ বছরের ইতিহাসে প্রথম বারের জন্য বাতিল ব্যালন ডি অ'র
ফুটবলে করোনা ধাক্কা! ৬৪ বছরের ইতিহাসে প্রথম বারের জন্য বাতিল ব্যালন ডি অ'র
করোনা ধাক্কায় প্রথম বারের জন্য বাতিল হল ব্যালন ডি অ'র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যালন ডি অ'রের ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এই পুরস্কার দেওয়া বন্ধ রাখা হতে চলেছে।

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত কত?
করোনা ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে এখন থর হরিকম্প পরিস্থিতি। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ। এই পরিস্থিতিতে ফ্রান্স ফুটবল এবার এবার ব্যালন ডি অ'র পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিল। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে।

কেন থাকছে না ব্যালন ডি'অর?
ফ্রান্স ফুটবলের এডিটর ইন চিফ প্যাসকেল ফেরেরা এক বিবৃতিতে বলেছেন, করোনা ধাক্কার কারণে এবছর ফুটবল মরসুম ছোট হয়েছে। কয়েক মাসের এই মরসুমকে তারা অন্যবারের সঙ্গে তুলনা করতে চান না। সেই কারণেই এবার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন বলে জানিয়েছেন।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এডিটর যা বললেন
এক বিবৃতিতে ফ্রান্স ফুটবলের এডিটর বলেছেন, 'করোনাকালে অন্য বছরগুলোয় ফুটবল সাধারণত যে পরিস্থিতিতে হয় এবার তেমনটা করা যাচ্ছে না। প্রায় চার মাস ফুটবল বন্ধ ছিল। অনেক রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ফুটবল শুরু করতে হয়েছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে হচ্ছে। এই রকম সময়ে কোনও মাপকাঠি দিয়ে কারুর শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না।'

ফ্রান্স ফুটবল ঘোষণা করবে সেরা লেজেন্ড একাদশ
ব্যালন ডি'অর প্রতিবছর চারটি পুরস্কার ঘোষণা করে থাকে। এই ৪টি পুরস্কারের বদলে এবার ফ্রান্স ফুটবলের জুরিরা সর্বকালের সেরা একাদশ ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications