করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আইসোলেশনে মহাতারকা

করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আইসোলেশনে মহাতারকা

এবার করোনা ভাইরাসে আক্রান্ত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মহাতারকাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আইসোলেশনে মহাতারকা

এবার করোনা ভাইরাসে আক্রান্ত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মহাতারকাকে জাতীয় দল থেকে সরিয়ে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। রোনাল্ডোর শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও জানিয়েছে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন।

কয়েকদিন আগে উয়েফা নেশন লিগের প্রদর্শনী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো। তারপর নিয়ম মাফিক দুই দলের ফুটবলারদের শরীরে কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। পর্তুগিজ মহাতারকার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। রোনাল্ডোকে সঙ্গে সঙ্গে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীরে আগে থেকে করোনা ভাইরাস সংক্রান্ত কোনও উপসর্গ পরিলক্ষিত হয়নি। একই ভাবে পর্তুগাল ও ফ্রান্সের অন্যান্য ফুটবলারদের শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা, তা জানতে তৎপর হয়ে উঠেছে দুই শিবির। দুই দলের প্রতি খেলোয়াড়ের শরীরে মঙ্গলবার আরও এক দফা কোভিড-১৯ টেস্ট করা হয়েছে এবং সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে পর্তুগালের জার্সিতে সুইডেনের বিরুদ্ধে পরবর্তী প্রদর্শনী ম্যাচে মহাতারকা খেলতে পারবেন না বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন। রোনাল্ডোর পরিবর্তে ফার্নান্দো সান্টোসকে দলে সুযোগ দেওয়া হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+