জানুয়ারিতেই ছাড়বেন ম্যান ইউ - পোগবার ইঙ্গিত ঘিরে চলছে জল্পনা, কোথায় যাবেন তিনি
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবা বলেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তিনি আরো বলেন ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না।
ম্যানচেষ্টার ইউনাইটেডে কি দিন ফুরলো পল পোগবার? ফরাসী মিডফিল্ডারের কথায় সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হোসে মোরিনহোর সঙ্গে তাঁর যে সুসম্পর্ক নেই তা সবাই জানে। গোটা গ্রীষ্ম জুড়েই শোনা যাচ্ছিল পোগবা হয়ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় চলে যেতে পারেন। পোগবা নিজে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন।

কী বলেছেন এই ফরাসী তারকা? এক সাম্প্রতিক সাক্ষাতকারে তিনি বলেছেন, 'বর্তমানে আমি ম্যাঞ্চেস্টারের সঙ্গেই আছি। আমার এখনও ওদের সঙ্গে চুক্তি আছে। আমি এই মুহূর্তে সেখানকারই খেলোয়াড়। কিন্তু পরের কয়েক মাসে কী হবে, কে বলতে পারে'। জানা গিয়েছে বার্সা পোগবাকে দলে নেওয়ার জন্য ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি।
এদিকে হোসো মোরিনহোর সঙ্গে পোগবার সম্পর্ক নিয়েও জল্পনা রয়েছে। এই বছরই ব্রাইটনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের হারের পর দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পোগবা। তিনি মন খুলে সব কথা বললে তাঁর ফাইন হবে বলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন। মোরিনহোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তাঁর মত, 'কোচ খেলোয়াড়ের চুড়ান্ত পেশাদারিত্বের সম্পর্ক' রয়েছে তাঁদের মধ্যে।
ঘত কয়েক ম্যাচে পোগবার খেলা দেখে তাঁর সমালোচনা করেছিলেন প্রাক্তন গোলকিপার পিটার শেমিচেল। বলেছিলেন ফরাসী ফুটবলারকে দেখে তাঁর মনে হয়েছে তাঁর মন অন্য কোথাও পড়ে আছে। ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেও, তাঁর দায়বদ্ধহৃতার অভাবের সমালোচনা মানতে রাজি নন পোগবা।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যখন যেখানে খেলেন, সেখানে সেরাাই দেন তিনি। তিনি বলেছেন, 'একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, যে কোচের অধীনেই খেলতে হোক না কেন ইউনাইটেডের জন্য আমি সবসময় ১০০ শতাংশই দেব।'
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications