Manchester City: চলতি মরশুমেও ত্রি-মুকুট জয়ের আশা করছেন না গুয়ার্দিওলাই, সিটির লক্ষ্য জানিয়ে দিলেন কোচ
গত মরশুমে স্বপ্নের পারফরম্যান্স করেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ত্রি-মুকুট জিতে ইউরোপীয় ফুটবলে নজির সৃষ্টি করেছিল পেপ গুয়ার্দিওলার দল। এবার মরশুমের শুরুতে চোট আঘাতের সমস্যায় পড়লেও, ক্রমেই নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে স্কাই ব্লুজ। ইপিএলের খেতাবী লড়াইয়ে যেমন তারা ফিরে এসেছে, তেমনই চ্যাম্পিয়ন্স লিগ বা এফএ কাপ জয়েরও সুযোগ আছে সিযির সামনে। কিন্তু পেপ গুয়ার্দিওলা আশাবাদী নন ত্রি মুকুট জয়ের বিষয়ে।
সিটির সামনে এবারও সুযোগ রয়েছে ত্রি-মুকুট জেতার। শনিবার রাতে ঘরোয়া খেলা ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে খেলতে নামছে ম্যানকসিটি। এই ম্যাচে জিতলে লিভারপুলকে সরিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল। কিন্তু সাপ লুডোর লিগের লড়াইয়ে ট্রফি জয় এখনও অনেক দূর। তাই ফুটবলারদের সতর্কতার চাদরে মুড়ে রাখছেন কোচ পেপ গুয়ার্দিওলা।এভারটন ম্যাচের আগে সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, এটি একটি রূপকথা, এটি তার চেয়েও জটিল। এভারটনকে হারানোই আমাদের এখন মূল লক্ষ্য এবং পরে দেখব কি হয়। আমাদের ৯৯.৯৯ ভাগ সম্ভাবনা রয়েছে যে আমরা ট্রেবল জিততে যাচ্ছি না। কারণ পর্যন্ত কেউ এটি করতে পারেনি। যদি এটা সহজ হতো, তাহলে সেই সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডই এই বিরল কৃতিত্ব অর্জন করতে পারত। কিন্তু বর্তমান সময়ে এটা সহজ নয়।'
ম্যান সিটি বেশ কিছুদিন ধরে একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল। সে সমস্যা থেকে তারা এখন মুক্ত। চোট কাটিয়ে দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইন, আর্লিং হালান্ড ও জন স্টোনস। ফলে দলের প্রধান ফুটবলাররা ফিরচেই ছন্দ পইরে পাচ্ছে স্কাই ব্লুজরা। সোমবার ব্রেন্টফোর্ডকে উড়িয়ে দিয়েছে। এভারটনের বিপক্ষেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে পেপ গুয়ার্দিওলার দল।
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যান সিটির জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম-২২টি। সেই হিসেবে অবশ্য পেপ গার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে বলা যায়।
এভারটনের ব্পিক্ষে খেলোয়াড়দের সতর্ক হয়ে খেলার কথা বলেছেন গুয়ার্দিওলার। কারণ, ২০১০ সালের পর সিটির মাঠে জয় পায়নি এভারটন। ফলে তিন পয়েন্ট পেয়ে আপাতত লিগ শীর্ষে যাওয়াই লক্ষ্য সিটির।













Click it and Unblock the Notifications