Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oliver Kahn: অলিভার কানকে ছোটবেলার কথা মনে করায় মোহনবাগান ম্যাচ, ভারতীয় ফুটবলকে দেখালেন কোন দিশা?

Oliver Kahn: অলিভার কান। জার্মানির কিংবদন্তি বিশ্বকাপার এসেছেন মুম্বইয়ে। একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে উৎসাহিত করলেন ফুটবল প্রতিভাদের। কিন্তু সেখানেও কানের কথায় কলকাতা। সল্টলেক স্টেডিয়াম। মোহনবাগান ম্যাচ।

২০০৮ সালে বায়ার্ন মিউনিখের হয়ে পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচটি কান খেলেছিলেন কলকাতাতেই। আজও মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচের সুখস্মৃতিতে আচ্ছন্ন। আজও ওই খেলার ছবি দেখলেই ফিরে যান ছোটবেলায়।

Oliver Kahn: অলিভার কানকে ছোটবেলার কথা মনে করায় মোহনবাগান ম্যাচ

১৫ বছর আগের সেই ঘটনা প্রসঙ্গে কান বলেন, প্রচুর ভারতীয় ফুটবলপ্রেমী সেদিন মাঠে এসেছিলেন। যা ছিল এক অনবদ্য মুহূর্ত। সেদিন আমি অবশ্য কিছুটা ভারাক্রান্তই ছিলাম। কেন না, ২০ বছর পর সেটাই ছিল আমার শেষ ম্য়াচ। ওই ম্যাচের নানা মুহূর্ত আমার কাছে সব সময় স্পেশ্যাল। কারণ তা আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়।

বায়ার্ন মিউনিখ তথা জার্মানির কিংবদন্তি গোলকিপার বলেন, আমি যখন খেলা শুরু করে তখন থেকেই স্বপ্ন দেখেছি পেশাদার ফুটবলার হওয়ার। কিন্তু আমার সমবয়সিদের মধ্যে আমার চেয়েও প্রতিভাবান অনেকেই ছিল। তবে নিজেকে দৃঢ়চেতা করতে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগোই। ঠিক করি যা-ই হোক, হাল ছাড়ব না।

বায়ার্ন মিউনিখের ১ নং গোলকিপার হওয়ার প্রস্তাব যখন ফোনে পান, তা বিশ্বাস করতে পারেননি। ভেবেছেন কেউ মজা করছেন। কানের কথায়, আমার যখন ১৪-১৫ বছর বয়স, আমার কোচ বলেছিলেন, তুমি ভালো গোলকিপার নও এমনটা নয়। তবে তুমি পেশাদার গোলকিপার হতে পারবে না। তবে তাতে দমে না গিয়ে আরও কঠোর পরিশ্রম করতে থাকেন, নিজের স্বপ্নপূরণ করতে। বাকিটা ইতিহাস।

অলিভার কান কলকাতাতেই পরিচিত হয়েছিলেন ভারতের ফুটবল আবেগের সঙ্গে। তবে তিনি আজ বলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি বা জিয়ানলুইজি বুফোঁকে আইডল মেনে এগোলেই হবে না। ভারতীয় ফুটবলের বিকাশের লক্ষ্যে জোর দিতে হবে ইউথ ডেভেলপমেন্টে। তাঁর কথায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউথ ডেভেলপমেন্টের পরিকাঠামো সুপরিকল্পিত হলে ৬-৭ বছরে যখন কেউ ফুটবল খেলা শুরু করবে সে বুঝতে পারবে পেশাদার ফুটবলার হিসেবে ক্লাবে যোগ দিতে হলে কী করণীয়। কান বলেন, আমি যখন খেলা শুরু করি, তখন আমারও রোল মডেল ছিল। তাঁদের কাছে শিখেছি অনেক কিছুই।

বিদেশি কোচের চেয়ে ভারতীয় কোচরাই বেশি কার্যকরী হতে পারবেন বলে অনুভূতি কানের। তিনি বলেন, ভারতের ফুটবলারদেরই কোচিংয়ে উৎসাহিত করতে হবে। তাঁদের মধ্যে থেকেই রোল মডেল চাই। আরও বেশি পরিমাণে ভারতীয় কোচ তৈরির দাওয়াই দেন কান। বিদেশিদের সাহায্য নেওয়া যেতে পারে। তবে নিজেদের দেশের ফুটবলারদের এখানকার স্টাইল, নিজেদের দর্শন অনুযায়ী আধুনিক কোচিংয়ের বন্দোবস্ত করা গেলে তাই সাফল্যের দরজা খুলে দিতে পারে বলে আশাবাদী কান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+