রাশিয়া বিশ্বকাপে এই মুহূর্তে খেলা কোনও খেলোয়াড় বিশ্বকাপ জয়ী দলের সদস্য নন, দেখুন পরিসংখ্যান

বিশ্বকাপে টিকে থাকা দলগুলির কোনও খেলোয়াড়ই এমন নেই যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।

এবারের ফিফা বিশ্বকাপে একেরপর এক অঘটন ঘটেছে। শুরু আগেই ইতালি, হল্যান্ডের মতো দল যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপর টুর্নামেন্টের শুরু থেকেই একে একে জার্মানি, আর্জেন্তিনা, স্পেন, পর্তুগালের পর বড় দল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে।

বিশ্বকাপে এই মুহূর্তে খেলা কোনও খেলোয়াড় বিশ্বজয়ী হননি

বড় দলগুলির মধ্যে টিকে রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, ইংল্যান্ড। যাঁরা অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছে। তবে ঘটনা হল, এই দলগুলির কোনও খেলোয়াড়ই এমন নেই যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। তা বাদে যে দলগুলি রয়েছে তারা বিশ্বকাপই জেতেনি একবারও।

শেষে টিকে ছিলেন আন্দ্রে ইনিয়েস্তা, সের্গিও রামোস, জেরার্ড পিকে-রা। তবে স্পেন বিদায়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের দলও বিদায় নিয়েছে।

ব্রাজিল শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জেতে। সেই দলের এখন কেউ নেই। ২০০৬ সালে জেতা ইতালি এবারের বিশ্বকারপেই যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১০ সালে জেতা স্পেন বিদায় নিয়েছে। ২০১৪ সালে জেতা জার্মানিও গ্রুপ স্টেজে বিশ্বকাপকে বিদায় জানিয়েছে। ফলে এবার যে দলই জিতুক না কেন, সেই দলের খেলোয়াড়রাই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+