Nations League: নেশনস লিগে নেদারল্যান্ডসের ৫ গোল, অভিষেকে গোল পেলেন জিরকজি
Nations League: নেশনস লিগে বড় জয় দিয়ে অভিযান শুরু করল নেদারল্যান্ডস। তবে ক্লিনশিট বজায় রাখতে পারল না। বসনিয়া ও হার্জেগোভিনাকে ডাচরা হারাল ৫-২ গোলে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ম্যাচে প্রথম গোলটি করে ডাচরাই। তারপর সমতা ফিরিয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। যদিও বিরতিতে লিড বজায় রাখে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের হয়ে প্রথমবার খেলতে নেমেই গোল পেলেন জোশুয়া জিরকজি। এই ম্যাচে তাঁর একটি অ্যাসিস্টও রয়েছে। ১৩ মিনিটে জাভি সিমন্সের প্রয়াস প্রতিহত হয়ে বল পৌঁছয় জিরকজির কাছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড গোল করতে কোনও ভুল করেননি। নিকোলা ভাসিলজের নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে যায়।
২৭ মিনিটে এরমেডিন ডেমিরোভিচের গোলের সৌজন্যে সমতা ফেরায় বসনিয়া। ম্যাচে এটি ছিল তাদের দ্বিতীয় 'শট অন টার্গেট'। ডেনিস হুসেইনবেসিকস ডাচ ডিফেন্সকে ভেদ করে যে শট বাড়িয়েছিলেন তা থেকেই গোলটি হয়। এরপর জিরকজির সহায়তায় টিজ্জানি রেইজন্ডার্স প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে নেদারল্যান্ডসকে ফের এগিয়ে দেন।
৫৬ মিনিটে কডি গাকপোর গোলে ব্যবধান বাড়ান। ইউরো কাপেও নজর কেড়েছিলেন এই ডাচ ফুটবলার। এই গোলের সুবাদে ৩-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৭৩ মিনিটে এডিন জেকো বসনিয়ার হয়ে ব্যবধান কমান। এরপর ৮৮ মিনিট অবধি এক গোলেই এগিয়ে ছিল নেদারল্যান্ডস।
তবে চার মিনিটের ব্যবধানে জোড়া গোলে নেদারল্যান্ডস পাঁচটি গোলের নজির গড়ে। ৮৮ মিনিটে ভাউট ভেঘোর্স্ট ও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জাভি সিমন্স গোল করায় শেষ অবধি ৫-২ গোলে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। রোনাল্ড কোয়েম্য়ানের দল এদিন ৯টি শট টার্গেটে রাখতে পেরেছিল।
নেদারল্যান্ডসের হয়ে অভিষেকে গোল ও অ্যাসিস্টের নজির রাখার ক্ষেত্রে জিরকজি হলেন চতুর্থ ফুটবলার। এর আগে এই কীর্তি রয়েছে ক্লাস জান হান্তেলার, বাস ডস্ট ও ভিনসেন্ট জানসেনের। ২০১৩ সালের পর এই প্রথম নেদারল্যান্ডস দলে এমন তিন ফুটবলার খেললেন যাঁরা নেদারল্যান্ডসের কোনও ক্লাবে না খেললেও ক্লাব-সতীর্থ। ভার্জিল ভ্যান ডিক, রায়ান গ্রাভেনবার্চ ও কডি গাকপো খেলেন লিভারপুলে।
উয়েফা নেশনস লিগে লিগ এ গ্রুপ ৩-এ পয়েন্ট তালিকায় নেদারল্যান্ডস রইল জার্মানির পরেই দ্বিতীয় স্থানে। জার্মানি ৫-০ গোলে হাঙ্গেরিকে হারানোয় শীর্ষে রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?













Click it and Unblock the Notifications