ISL 2021-22: দীর্ঘ দিন পর জয়ের ছন্দে ফিরল মুম্বই সিটি এফসি
দীর্ঘ দিন পর জয়ের ছন্দে ফিরল মুম্বই সিটি এফসি
দীর্ঘ দিন পর জয়ের ছন্দে ফিরল মুম্বই সিটি এফসি। রবিবার ফতোরদার জহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি'কে ১-০ গোলে পরাজিত করল মুম্বই সিটি এফসি। ৮৫ মিনিটে দুই দলের মধ্যে ব্যবধানসূচক গোলটি করেন বিক্রম প্রতাপ সিং। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ দিন একাধিক সুযোগ তৈরি করেলেও এই একটি মাত্র সুযোগই কাজে লাগাতে সক্ষম হয়েছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগালে গোল সংখ্যা আরও বাড়াতে পারত মুম্বই সিটি এফসি।

শুরু থেকে দুরন্ত ছন্দে থাকলেও লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে ছন্দ হারায় মুম্বই সিটি এফসি। পরের পর ম্যাচ হেরে একেবারে কোনঠাসা হয়ে যায় সিটি ফুটবল গ্রুপের অধীনস্ত এই ক্লাব। ফলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে জিততেই হত মুম্বইকে।
শেষ পর্যন্ত বিক্রমের গোলে তিন পয়েন্ট এলেও এই ম্যাচেও প্রায় আটকে গিয়েছিল বাণিজ্যনগরীর এই দল। হাইল্যান্ডাররা প্রথমার্ধে যেই রকম ভাবে গোলের সুযোগ নষ্ট করেছিল এবং দ্বিতীার্ধে চেন্নাইয়ান ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে আয়ত্তে আনার ফলে দুই পক্ষই আশি মিনিট পর্যন্ত গোল তুলে আনতে পারেনি। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে ব্র্যাড ইনমানের পাস থেকে বিক্রম প্রতাপ সিং কাঙ্খিত তিন পয়েন্ট এনে দেয় মুম্বইকে।
এই ম্যাচে জয়ের ফলে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। ১৪ ম্যাচের মধ্যে মুম্বই দিতেছে ৬টি ম্যাচে এবং চারটি ম্যাচ ড্র হয়েছে। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ান রইল সাত নম্বরে। ১৫ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিতেছে অভিষেক বচ্চনের চেন্নাইয়ান, এই নিয়ে ষষ্ঠ ম্যাচ হারল তারা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications