শুধু কেকে মন ভরছে না,বাগান কোচ সঞ্জয় সেনের , চাই আরও উপহার

বৃহস্পতিবার মোহনবাগানের সামনে শিলং লাজং। চোট সমস্যা জর্জরিত বাগান শিবির 

কেক কেটেছেন সঞ্জয় সেন, তাও তার জন্মদিন পালন হয়নি। এবার তাঁর চাই উপহার। রাখঢাক না রেখেই সরাসরি জানিয়ে দিলেন মোহন কোচ।

শুধু কেকে মন ভরছে না,বাগান কোচ সঞ্জয় সেনের , চাই আরও উপহার

বৃহস্পতিবার আই লিগে মোহনবাগানের প্রতিপক্ষ শিলং লাজং। শনিবারই এই পাহাড়ি হাওয়ার জয়রথ থামিয়েছে ইস্টবেঙ্গল। তাও আবার বড় ব্যবধানে ৫-১ গোলে জিতেছে খালিদ জামিলের ছেলেরা। তবুও ম্যাচের আগের দিন নিশ্চিন্ত নন সবুজমেরুণ কোচ। অরিজিৎ বাগুইয়ের নামের পাশে কাটা পড়ে গেছে। ক্রোমাকে দিয়ে ম্যাচ শুরু করানোর একটা ভাবনা আছে। কিন্তু তারও চোট আছে। ফলে পুরো ম্যাচ খেলার সম্ভবনা কম। চোট থাকায় প্রথম একাদশে শুরু করবেন না সনি নর্ডি। তবে ১৮ জনের দলে তাঁকে রাখছেন সঞ্জয় সেন। চোট -আঘাত সমস্যা কাটিয়ে দলের ফুটবলারদের থেকে শিলং ম্যাচ থেকে তিন পয়েন্ট চেয়েছেন মোহন কোচ।

শুধু কেকে মন ভরছে না,বাগান কোচ সঞ্জয় সেনের , চাই আরও উপহার

ডার্বি জয়, চার্চিলের বিরুদ্ধে বড় জয়, আসলে এই মোমেন্টামটা হারিয়ে যেতে দিতে চাইছেন না চেতলার অভিজ্ঞ কোচ। সঞ্জয় সেন দলকে সতর্ক করে দিয়েছেন বলেছেন,' লাজং যথেষ্ট শক্তিশালী টিম। সংঘবদ্ধ ফুটবল খেলে। ছোট ছোট পাসে খেলে। ইস্টবেঙ্গল ম্যাচের দিন লাজংয়ের 'ব্যাড ডে ইন অফিস'গেছে। ফুটবলে এক একটা এরকম যায়।'

শুধু কেকে মন ভরছে না,বাগান কোচ সঞ্জয় সেনের , চাই আরও উপহার

লাজং থেকে আসা ডিপান্ডা ডিকা ঠিক করেছেন, গোলের পর কোনও উৎসব করবেন না। ডিপান্ডার লড়াই পুরনো টিমের বিরুদ্ধে। আরেক বিদেশি লাইবেরিয়ান ক্রোমা উচ্ছ্বসিত দেশোয়ালি ফুটবলার লরেন্স ডো'-র বিরুদ্ধে খেলবেন বলে। সব মিলিয়ে টিম মোহনবাগান ফোকাসড লাজং বধের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+