Durand Cup 2024: একদিনে জোড়া ধাক্কা মোহনবাগান এসজির, হারের দায় নিলেন সবুজ মেরুন কোচ
টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল মোহনবাগান এসির কাছে। কিন্তু শনিবার নর্থইস্টের বিরুদ্ধে ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হল বাগানের। ২-০ গোলে এগিয়ে থেকেও হারতে হল সবুজ মেরুনকে। ম্যাচ শেষে হতাশ গোটা বাগান শিবির। ম্যাচ হেরে খেতাব হাতছাড়া করার দায় নিজের কাঁধেই নিলেন মোহনবাগান এসজি কোচ হোসে মলিনা।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ বলেন, 'এখনই বলা সম্ভব নয় কোথায় আমাদের ভুল হয়েছে। প্রথমার্ধে আমাদের গোল সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল কিন্ত সেটা পারিনি।। দ্বিতীয়ার্ধে আমরা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি।নর্থইস্ট বার বার আমাদের চাপে ফেলেছে।'

একইদিনে জোড়া ধাক্কা মোহনবাগানের। ডুরান্ড কাপ থেকে হারের দিনেই কলকাতা লিগের সুপার সিক্স থেকেও ছিটকে গেল সবুজ মেরুন। বাগানের ভাগ্য নির্ভর করছিল কাস্টমসের উপর। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলতে নেমেছিল কাস্টমস। এই ম্যাচ কাস্টমস হারলে বা ড্র করলেই বাগানের সামনে সুযোগ থাকত। প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে কাস্টমস। ২-০ গোলে জেতে তারা।
এই জয়ের ফলে ১২ ম্যাচে কাস্টমসের পয়েন্ট ২৪। গ্রুপ বি-তে তৃতীয় স্থানে রয়েছে তারা। এখন পাঁচ নম্বরে সবুজ মেরুন। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে সর্বাধিক ২২ পয়েন্ট হবে গঙ্গাপারের ক্লাবের।
অন্যদিকে নর্থইস্টের নায়ক গুরমিত সিংয়ের আদর্শ জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের। ম্যাচ জয়ের পর নর্থ ইস্ট গোলরক্ষক বলেন,, 'আমি টাইব্রেকারের সময় আত্মবিশ্বাসী ছিলাম। নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। এই জয় এবং ট্রফি আমার পরিবার এবং বান্ধবীকে উৎসর্গ করছি।'












Click it and Unblock the Notifications