কঠিন শর্ত মোহনবাগানকে, প্রীতমকে পাঠালে পছন্দের ডিফেন্ডারকে ছাড়বে কেরল

নতুন মরসুমে রক্ষণ আরও শক্তপোক্ত করার জন্য মোহনবাগান দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্সের ২২ বছরের সেন্টার ব্যাক হরমিপাম রুইভাকে। ইতিমধ্যেই শুরু হয়েছে কথা বার্তা।

কেরালা ব্লাস্টার্সের কাছে ভালো আর্থিক প্রস্তাব রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফে। তবে চুক্তি এখনও চূড়ান্ত নয়। কেরালা ব্লাস্টার্সের তরফে ট্রান্সফার ফি তো বটেই সেই সঙ্গে সোয়াপ ডিল চাওয়া হচ্ছে। কেরালার তরফে প্রস্তাব রাখা হয়েছে হরমিপামকে পেতে হলে ট্রান্সফার ফির সঙ্গে প্রীতম কোটালকে ছাড়তে হবে।

১

সাইয়ের একাডেমি থেকে উত্থান হরমিপামের। সাই থেকে মিনার্ভা পাঞ্জাবের যুব দলে যোগ দিয়ে দলের অন্যতম সেরা অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২১ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দেন হরমিপাম। তারপর থেকে দুই মরশুম এই ক্লাবেই খেলেছেন মণিপুরের এই ডিফেন্ডার। গত মরসুমে দারুণ পারফর্ম করার পর তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় কেরলের দলটি। এবার তরুণ এই ডিফেন্ডারকে দলে নিতে চাইছে সবুজ মেরুন।

কিন্তু কেরলের শর্ত মানা কঠিন গঙ্গাপারের ক্লাবের জন্য।কারণ সোয়াপ ডিল অনুযায়ী আইএসএল জয়ী অধিনায়ক প্রীতম কোটালকে ছাড়তে হবে। প্রীতম বাগান রক্ষণের স্তম্ভ। ফলে উত্তরপাড়ার বঙ্গ সন্তানকে ছাড়া কঠিন মোহনবাগানের জন্য। ফলে রুইভাকে নেওয়ার জন্য বিকল্প পন্থা ভাবতে হবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টকে।

২

এদিকে আগামী ১২ জুন থেকে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান দল। এবার এই দুটি টুর্নামেন্টে যুদ দলকে মাঠে নামাচ্ছে সবুজ মেরুন। এই দলের প্রশিক্ষনের দায়িত্বে থাকবেন ফেরান্দোর সহকারি বাস্তব রায়। ১৫ জুলাইয়ের মধ্যে পুরো দল অনুশীলনে যোগ দেবে।

কলকাতা প্রিমিয়র লিগের খেলা শুরু আগামী ২৫ জুন থেকে ৷ তার আগে দলকে তৈরি করতেই ১২ তারিখ থেকে অনুশীলন শুরু হবে বাগান শিবিরে ৷ জুন মাসে লিগে শুরু হলেও জুলাইয়ের প্রথম সপ্তাহেই খেলা শুরু হতে পারে তিন প্রধানের। তার আগে ১ মাসের মতো সময়ে যুব দলকে তৈরি করে নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে বাস্তব রায়কে।

৩

এবারের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ-তে আছে এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র।

সোমবার কলকাতা ফুটবল লিগের যে সূচি ঘোষণা করেছে আইএফএ, তাতে এখনও সবুজ-মেরুনের নাম রয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+