Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohun Bagan Super Giant: লিস্টনকে পেতে সবুজ মেরুনকে প্রস্তাব ওডিশার, বাগানের টার্গেট ইউরো কাপার

দল বদলের বাজারে ইমামি ইস্টবেঙ্গল যখন একের পর এক ফুটবলারের নাম ঘোষণা করছে তখন নিশ্চুপ মোহন বাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের অন্দরেও চলছে বড়সড় রদবদলের প্রক্রিয়া। তিরি, কাউকো, স্লাভকোকে ছেড়ে দিয়েছে বাগান। হুগো বুমোস, মনবীরদের রাখবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। এরইমধ্যে লিস্টন কোলাসোর দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হল।

গত মরসুমে একেবারেই ছন্দে ছিলেন না লিস্টন। একদা সবুজ মেরুনের সেরা দেশীয় ফুটবলার গত মরসুমে একেবারেই মন ভরাতে পারেননি টিম ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতে গোয়ান সুপারস্টারকে পাওয়ার জন্য এবার কোমর বেঁধে নামল ওড়িশা এফসি। সের্জিও লোবেরা কোচ হয়ে আসার পর থেকেই কোলাসোর পর্যায়ের একজন উইঙ্গার খুঁজছেন। ইতিমধ্যেই মোহনবাগানের কাছে বড়সড় প্রস্তাব পাঠানো হয়েছে।

লিস্টন কোলাসো

কিন্তু সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট লিস্টনকে ছাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। যদিও গত মরসুমে তাঁর জায়গায় অনেক ম্যাচেই আশিক কুরিয়ানকে খেলানো হয়েছিল। এবার কী লিস্টনকে রিজার্ভেই রাখবে নাকি ছেড়ে দেবে তা স্পষ্ট নয়।

দল বদলের বাজারে মোহনবাগান তাদের বেশ কিছু পুরনো ফুটবলারকে ধরে রেখেছে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি কিছু ভারতের বেশ কয়েক জন প্লেয়ারকে দলে নেওয়ার চিন্তাভাবনা চলছে। এবার ট্রান্সফার মার্কেটে ভেসে উঠল আরও এক স্ট্রাইকারের নাম।

লিস্টন

এমনিতে এবার মোহনবাগানের আক্রমণভাগ আইএসএলের সেরা হতে চলেছে। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গেই আক্রমণভাগে দেখা যেতে পারে আলবানিয়ার আর্মান্দো সাদিকুকে। মোহনবাগান কর্তারা এই নিয়ে মুখ না খুললেও তাঁকে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিদেশি চূড়ান্ত হয়ে গেলে ফেরান্দো দলের আক্রমণভাগ দারুণ শক্তিশালী হয়ে যাবে।

১৯৯১ সালের ২৭ মে এলবেসনে জন্মগ্রহণ করেন সাদিকু। ৩২ বছরের ডানপায়ের এই তারকা স্প্যানিশ ফুটবলেও পরিচিতি নাম। এই মুহূর্তে স্পেনের ঘরোয়া লিগ লা লিগার দ্বিতীয ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাদিকু।

আর্মান্দো সাদিকু

২০১৬ সালের ১৯ জুন ইউরোতে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলবানিয়া। ইউরোর ঐতিহাসিক গোলের মালিকে দলে নিতে ঝাঁপিয়েছে সবুজ মেরুন। আগামী ৩০ জুন সেন্টার-ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে সাদিকু যে এই প্রথম স্পেনের কোনও ক্লাবে খেলেছেন, সেটা মোটেও নয়। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন।

ইউরো কাপ খেলা জনি কাউকোকে ছেড়ে দিতে চলেছে সবুজ মেরুন। তার পরিবর্তে কী বাগানে আরও এক ইউরো কাপার?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+