Mohun Bagan Super Giant: যুব দলের স্ট্রাইকারকে নিতে আগ্রহী আইএসএলের একাধিক দল, জার্সি উদ্বোধনে থাকছে চমক!
মঙ্গলবার নতুন জার্সি প্রকাশ হবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের। এটিকে এখন অতীত। সবুজ মেরুন ফুটবল দলের নতুন নাম এখন মোহনবাগান সুপার জায়ান্ট। নাম ঘোষণা পর থেকেই দলের নতুন জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এমনকি নতুন জার্সি ডিজাইনের দায়িত্ব দেওয়া হয় সমর্থকদেরই।
যুব দল ইতিমধ্যেই কলকাতা লিগে মাঠে নেমে পড়েছে। রবিবার থেকেই শুরু হয়েছে সিনিয়ার দলের প্রস্তুতি। কিন্ত এখনও প্রকাশ্যে আসেনি মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি। সবুজ মেরুন সমর্থকদের অপেক্ষার অবসান হচ্ছে।

মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো মঙ্গলবার নতুন জার্সি উন্মোচন হবে। বিনিয়োগকারী সংস্থার অফিসে জার্সি উন্মোচনী অনুষ্ঠানে থাকতে পারে একাধিক চমক। জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের ফুটবলাররা।
মোহনবাগান সুপার জায়ান্ট লোগো উন্মোচনের পর সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বার নয়া জার্সি ঘিরেও রয়েছে অনেক আগ্রহ। সবুজ-মেরুন জার্সিতেও থাকছে বিশেষ চমক। মঙ্গলবার দুপুরেই সেই জার্সি উন্মোচন হবে। বেশ জাকজমক ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরআগে লখনউ সুপার জায়ান্টস দল ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ মেরুন জার্সি পড়ে। এবার কি ক্রিকেট দলের ছোঁয়া থাকবে ফুটবল দলের জার্সিতে? সেই জল্পনা কিন্তু চলছে। কেননা নাম অনুসারে এখন লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে মিল রয়েছে মোহনবাগানের। দুটি দলের মালিকই সঞ্জীব গোয়েঙ্কা।

গত তিন বছর আগে এটিকের থেকে সঙ্গে সংযুক্তির পর থেকেই এটিকে মোহনবাগান নামে আইএসএল ও অন্য টুর্নামেন্টে খেলেছিল মোহনবাগান। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। নতুন নাম হয় মোহনবাগান সুপার জায়ান্ট পয়লা জুলাই থেকে নতুন নামে পথচলা শুরু করে গঙ্গাপাড়ের ক্লাবের ফুটবল দল।

এদিকে কলকাতা ইতিমধ্যেই নজর কেড়েছেন মোহনবাগান যুব দলের স্ট্রাইকার হামতে। আইএসএলের তিনটি ফ্রাঞ্চাইজির প্রস্তাব রয়েছেন তরুণ এই স্ট্রাইকারের কাছে। মোহনবাগান ইয়ূথ ডেভলপমেন্টের ফসল হামতে। গত মরসুমে রিয়ালেন্স লিগে নজর কাড়ার পর এবার কলকাতা লিগেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করছেন হামতে। ফলে আইএসএল দলগুলির নজর পড়েছে তাঁর উপর।
এখনই মোহনবাগান সিনিয়ার দলে হামতে সুযোগ পাবেন সেই সম্ভবনা খুব একটা নেই। ফলে আইএসএলের মঞ্চে নিজেকে মেলে ধরতে নতুন দলে যোগ দেবেন হামতে?












Click it and Unblock the Notifications