ACL 2: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সূচি প্রকাশ, কবে-কোথায় ম্যাচ রয়েছে মোহনবাগান এসজির?

শুক্রবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রপ বিন্যাস হয়ে গিয়েছিল। মোহনবাগান এসজির সঙ্গে একই গ্রুপে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। শনিবার গ্রুপ পর্বের ম্যাচের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। আইএসএলের মধ্যেই এএফসি কাপের ম্যাচও খেলতে হবে সবুজ মেরুনকে। এসিএল টু-র হোম ও অ্যাওয়ে ম্যাচগুলি কবে খেলবে সবুজ মেরুন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মোহনবাগান এসজি প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ১৮ সেপ্টেম্বর। তাজিকিস্তানের ক্লাব এফসি রাভশানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে সবুজ মেরুন, যুবভারতীতে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। আগামী ২ অক্টোবর ইরানের ক্লাব ট্যাক্টর এফসির বিরুদ্ধে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলবে সবুজ মেরুন।

Mohun bagan

২৩ অক্টোবর মোহনবাগান এসজির তৃতীয় ম্যাচ রয়েছে ঘরের মাঠে। কাতারের ক্লাব আল ওয়াকরাহের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে ম‌লিনার দল। ৬ নভেম্বর এই দলের বিরুদ্ধেই রয়েছে অ্যাওয়ে ম্যাচ। ২৭ নভেম্বর এফসি রাভশানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান এসজি। গ্রুপ পর্বের শেষ ম্যাট ইরানের ক্লাব ট্যাক্টর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে জেসন কামিংসরা। আগামী ৪ ডিসেম্বর রাত ৯.৩০ মিনিট থেকে এই ম্যাচ শুরু হবে যুবভারতীতে।

কাতারের ক্লাব আল ওয়াকরাহ । ট্র্যাক্টর এফসি ইরানের ক্লাব, অন্যদিকে এফসি রাভশান তাজিকিস্তানের ক্লাব। তথ্য অনুসারে, এই তিন দলই খাতায় কলমে এবং বাজেটের দিক থেকে ভারতের মোহনবাগান এসজির থেকে অনেক শক্তিশালী। গত মরশুমে আইএসএলে লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে মোহনবাগান এসজি। চলতি মরশুমে এসিএলব টু-তে খেলবে সবুজ মেরুন।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ৩২টি ক্লাব রয়েছে, এই ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চারটি পশ্চিমাঞ্চল ও চারটি পূর্বাঞ্চল থেকে। প্রতিটি গ্রুপে চারটি দল রয়েছে। গ্রুপ পর্যায়ের খেলাগুলি হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত, হোম-অ্যান্ড-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল রাউন্ড অব ১৬-তে স্থান করে নেবে। এর পরে মার্চে কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিলে সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৭ মে।

Durand Cup 2024: ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার, বড় ম্যাচে মাঠে নামবেন তারকা ডিফেন্ডার?
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে। ফলে একদিকে এএফসি অন্যদিকে আইএসএস দুই দিকেই ফোকাস করতে হবে বাগানকে। এএফসি কাপে এরআগে খুব একটা ভালো ফল করতে পারেননি মোহনবাগান এসজি। এবার আন্তর্জাতিক মঞ্চে নজরকাড়াই লক্ষ্য গঙ্গাপারের ক্লাবের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+