Mohun Bagan: জাতীয় দলে নেই বাংলার ফুটবলার, বিতর্ক বাড়িয়ে মোহনবাগান সচিব দায়ী করলেন আইএফএকেই
আগামী ১৬ নভেম্বর ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচের জন্য কোচ মানলো মার্কুয়েজ যে দল বেছে নিয়েছেন তাতে নেই কোনও বাঙালি ফুটবলার। এমনিতেই বিগত কয়েক বছরে ভারতীয় দলের বাঙালি ফুটবলারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, এবার সেই সংখ্যাটা ০ গিয়েই পৌঁছেছে।
বুধবার ছিল মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির সভা। কিন্তু সেই সভা শেষে জাতীয় দলে বাঙালি ফুটবলার না থাকা এবং সন্তোষ ট্রফি্র মূল দলে মোহনবাগান এসজির কোনও ফুটবলার না থাকা নিয়ে আগুনে বিতর্ক দেখা দিল। দুটি ক্ষেত্রেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দায় চাপালেন আইএফএ-র উপরেই।

এরপরই পাল্টা ঢাল করে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'আজ ভারতীয় দলে বাংলার কোনও ফুটবলার নেই, এর থেকে লজ্জার আর কী হতে পারে। তা কী করা যাবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের সাফল্য বিচার হয় কতগুলি ট্রফি পেল তা দিয়ে। বিগত চার বছরে মোহনবাগান এসজির সাফল্য ইর্ষণীয়। সন্তোষ ট্রফি দিয়ে মোহনবাগানের সাফল্য বিচার হয় না।'
জাতীয় দলে বাংলার ফুটবলার নেই এর দায় কী মোহনবাগানের নেই? এর উত্তরে মোহনবাগান সচিব বলেন, 'সমর্থকদের কাছে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা। তারপর বাকি দায়িত্ব। আমরা সেই কাজে বেশি মনোনিবেশ করছি।'
এরপরই সচিবের পাশে দাঁড়িয়ে ক্লাবের কর্মকর্তা তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, 'জাতীয় দলে সেই রাজ্যেরই বেশি ফুটবলার সুযোগ পায় যারা সন্তোষ ট্রফি জেতে। তাই সন্তোষে বাংলার ব্যর্থতার দায় ক্লাব গুলো কেন নেবে? আর সন্তোষ ট্রফির ট্রায়ালে কতজন মোহনবাগান ফুটবলারকে ডাকা হয়েছিল? আমাদের প্লেরায়দের সুযোগই না দেওয়া হলে তাঁরা দলে সুযোগ পাবেন কি করে?'
মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষও বলেন, বাংলার ফুটবল পরিচালনা করে আইএফএ, তাই ব্যর্থতার দায় আইএফএকে নিতে হবে।'












Click it and Unblock the Notifications