টুটু বোসের করোনা আক্রান্তের খবরে ময়দান জুড়ে উদ্বেগ! গুজব উড়িয়ে কী জানালেন বাগান সভাপতি

টুটু বোসের করোনা আক্রান্তের খবরে ময়দান জুড়ে উদ্বেগ! গুজব উড়িয়ে কী জানালেন বাগান সভাপতি

করোনায় কাঁপছে ভারত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাপিয়ে গিয়েছে। প্রতিদিনই উদ্বেগে কপালের ভাঁজ ও ভয় কয়েকগুণ বাড়ছে। এই পরিস্থিতিতে ময়দানে খবর করোনা আক্রান্ত টুটু বোস।

গুজব নাকি সত্যি

গুজব নাকি সত্যি

মোহনবাগান ক্লাবের বর্তমান সভাপতির অসুস্থতার খবর ছড়ায় ময়দান জুড়ে উদ্বেগ। উদ্বিগ্ন ময়দানি ফুটবল মহল ও সমর্থককুল। টুটু বোস অবশ্য খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন।

টুটু বোস যা জানিয়েছেন

টুটু বোস যা জানিয়েছেন

ভিডিও বার্তায় টুটু বসু ফ্যানেদের আশ্বস্ত করে জানিয়েছেন, বয়সজনিত কারণেই তিনি এবং তাঁর স্ত্রী ডাক্তারের পরামর্শে ঘরের বাইরে বেরোচ্ছেন না। ফলে তিনি বা তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন ভেবে নেওয়ার কোনও কারণ নেই। যা রটেছে পুরোটাই গুজব বলে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন।

ভারত করোনা পরিস্থিতি

ভারত করোনা পরিস্থিতি

গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮ হাজারের বেশি আক্রান্ত। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৪৩ হাজার ৩৭৯ জনের। ১৪ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া ৯৫ হাজার ছাড়িয়েছে। এখনও আক্রান্ত ২৬ হাজারের বেশি। রাজ্যে করোনায় মোট ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৬৭ হাজারে বেশি মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+