আক্রম -ডুডুতেই কি ভরসা, ডার্বির হাত ধরে শীতে কলকাতায় বসন্তের হাওয়ার অপেক্ষায় সমর্থকরা
ডার্বি ফোকাস রেখে অনুশীলনে ব্যস্ত ইস্ট মোহন।
একটা জয় খুঁজছে দল। আর সেটা যদি ডার্বি থেকে বদলায়। তাহলে তো কথাই নেই। ডার্বির দু'দিন আগে এই মন্ত্রেই দলকে উদ্বুদ্ধ করছে মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক।

মোহনবাগানে এদিন সই পর্বও চুকিয়ে ফেললেন নতুন বিদেশি আক্রম। এদিকে দলের অন্য বিদেশি ওয়াটসন জানিয়েছেন দল রীতিমতো ফোকাসড। কোচ বদল, জয়-হার , গত ডার্বির ফলাফল কিছুই মাথায় না রেখে নতুনভাবে নিজেদের ফোকাস করেছেন। পাশাপাশি নতুন বিদেশি আক্রমের প্রশংসায় পঞ্চমুখ তিনি। জানিয়েছেন লাইবেরিয়ান এই ফরোয়ার্ড দলকে বাড়তি শক্তি দেবেন।
এদিক খালিদ জামিলের ইস্টবেঙ্গলকেও সমীহ করছেন তিনি। জানিয়েছন লালহলুদের মাঝমাঠ খুব শক্তিশালী, তবে নিজেদেরও হালকা ভাবে নিতে চায় না মোহনবাগান। দলের ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে দলের থিঙ্কট্যাঙ্কের। তবে সনি-র খেলা নিয়ে এখনও ধোঁয়াশা সরেনি, তবে হাবেভাবে যা মনে হয় তাতে ডার্বিতে পাওয়া যাবে হাইতিয়ান তারকাকে।
এদিকে ইস্টবেঙ্গলও জোরকদমে অনুশীলন সারছে। লালহলুদ জার্সি গায়ে খেলে যাওয়া ডুডুই হতে পারেন খালিদ জামিলের ডার্বি ট্রাম্প কার্ড। কারণ ডার্বির অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে ইস্টবেঙ্গল স্ট্রাইকারদের লাগাতার গোল খরা ভাবাচ্ছে মুম্বইকর কোচকে। লিগ টেবলের দু নম্বরে থাকলেও লিগ জয়ের দৌড়ে থাকতে গেলে দ্রুত ম্যাচ জয়ের ছন্দে ফিরতে হবে তাঁদের। সেক্ষেত্র একমাত্র গোল করে ম্যাচ জয়ই অপশন।
গত ডার্বিতে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। দল লিগ টেবলের দু নম্বরে থাকলেও শেষ দুটি ম্যাচে আটকে গেছে। ফলে ডার্বিতে জয় না পেলে সমর্থকরা রুষ্ট হবেন দলের ওপর। খুশি হবেন না কর্মকর্তারাও। সেটা লালহলুদ কোচ ভালোই জানেন। ফলে দলের প্লেয়ারদের থেকে সেরাটা বার করে আনতে নতুন যুদ্ধের ব্লু প্রিন্ট বানাতে হবে তাঁকে।












Click it and Unblock the Notifications