Mohun Bagan Buper Giant-Emami East Bengal: ক্লাস শুরু ফেরান্দোর, কবে আসছেন কার্লোস কুয়াদ্রাত?

প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট সিনিয়র টিমের। শনিবার সকালেই কলকাতা এসে গিয়েছিলেন কোচ এবং বিদেশি ফুটবলাররা। রবিবার থেকেই মাঠে নেমে পড়লেন হুগো বুমোস, জেসন কামিন্সরা। রবিবার এবং সোমবার ক্লোজডোর অনুশীলন হবে সবুজ মেরুনের তা আগেই জানানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

রবিবার মরসুমের প্রথম অনুশীলনে সমর্থক বা সাংবাদিক কারোরই প্রবেশাধিকার ছিল না। তবে প্রথম দিনের অনুশীলনে মূলত ফিজিক্যাল ট্রেনিং এবং ফুটবলারদের মেডিকেল টেস্ট করা হয়। অনুশীলনে উপস্থিত ছিলেন বিশ্বকাপার জেসন কামিন্স এবং ফরাসি তারকা হুগো বুমোস।

মোহনবাগান

পাশাপাশি ভারতীয় ফুটবলারদের মধ্যে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিষ রাই, বিশাল কাইথরা উপস্থিত ছিলেন। সাহাল সামাদ, অনিরুদ্ধে থাপা, আশিক কুরিয়ানের মত ফুটবলাররা এখনও কলকাতা এসে উপস্থিত হননি। সূত্রের খবর মঙ্গলবার কলকাতায় আসতে পারেন সালাহ সামাদ অনিরুদ্ধা থাপার মতো ভারতীয় দলের তারকারা।

আপাতত পুরো দামে অনুশীলন নয়, প্রথমে কয়েকদিন ফিজিক্যাল ট্রেনিংয়েই জোর দিতে চাইছেন কোচ জুয়ান ফেরান্দো। ডুরান্ডে মূলত জুনিয়র টিমই খেলানো হবে। ফলে এএফসি কাপের লক্ষ্যেই দলকে তৈরি করবেন মোহনবাগান কোচ।

এমবি

গত বার বিদেশি নির্বাচনের ক্ষেত্রে রক্ষণ মজবুত করায় নজর দিয়েছিলেন ফেরান্দো। তিরি, ম্যাকহিউদের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলদের নিয়েছিল সবুজ মেরুন। এবার রণকৌশল বদলাচ্ছেন বাগান কোচ। রক্ষণে ব্রেন্ডন হ্যামিলকে ধরে রাখা হলেও ছেড়ে দেওয়া হয়েছে স্লাভকোকে। এবার রক্ষণে জাতীয় দলের তারকা আনোয়ার আলিকে সই করানো হয়েছে।

আক্রমণভাগে জেসন কামিন্সের সঙ্গে সই করানো হয়েছে ইউরো কাপার আর্মান্দো সাদিকুকে। মাঝমাঠে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপাকে নিয়ে শক্তি বাড়িয়েছে মোহনবাগান। চোট পাওয়া সত্ত্বেও রিজার্ভ হিসাবে ধরে রাখা হচ্ছে জনি কাউকোকে। ফলে এবার সবুজ মেরুন দল খাতায় কলমে অন্তত দেশের সেরা। অগাস্টের প্রথম সপ্তাহে আসবেন টিডি হাবাস।

ইবি

অন্যদিকে রবিবার গভীর রাতে কলকাতায় আসছেন ইমামি ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। বিনো জর্জের অধীনে সিনিয়র টিমের ফুটবলারা আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন। এবার দলের হাল ধরবেন কুয়াদ্রাত। বিদেশি ফুটবলাররা কবে আসবেন তা এখনো স্পষ্ট নয়।

সোমবার কলকাতা লিগে বিএসএফের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে খিদিরপুরকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড। ঘরের মাঠে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও সেনাবাহিনীর পরিদর্শনের জন্য এই ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+