বাগানের সংসারে শান্তি কোথায়, সুপার কাপের প্রস্তুতি শুরু শংকরলালের ছেলেদের

মোহনবাগান সুপার কাপের আগে প্রশাসনিক বিষয় নিয়ে চাপে, টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করল দল। 
 

মরশুম শেষের আগেই খাপছা়ড়া মোহনবাগান। দেবাশিষ দত্ত ও সৃঞ্জয় বসুর হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তের ধাক্কা সামলে একটুও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সুপার কাপের জন্য প্রথম দিন অনুশীলনে হাজির হলেন অঞ্জন মিত্র।

বাগানের সংসারে শান্তি কোথায়, সুপার কাপের প্রস্তুতি শুরু শংকরলালের ছেলেদের

আসলে এতদিন দায়িত্ব নিয়ে দল পরিচালনার ভার সামলাতেন দেবাশিস , সৃঞ্জয়ই। কিন্তু এখন হঠাৎ করেই আসর সামলাতে হাজির অঞ্জন মিত্র। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ থাকায় পদে থাকলেও দায়িত্ব সামলাতে পারেন না। এবার তিনি সব কিছু সরিয়ে একেবারে ফোর ফ্রন্টে। তিনি জানিয়েছেন দুই পদাধিকারী কর্তার ইস্তফাপত্র এখনও গ্রহণ করা হয়নি। তিনি আরও বলেছেন শনিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁদের উপস্থিত থাকতেও জানানো হয়েছে।

তবে সরকারিভাবে এই বিবৃতি দিলেও নিজের ঘনিষ্ঠ লোকেদের কাছে তিনি জানিয়েছেন তাঁকে যাঁরা কাকু বলে সম্বোধন করতেন তারা তাকে আগে না জানিয়ে সংবাদমাধ্যমের সামনে সরাসরি এই খবর জানানোয়। পাশাপাশি ওয়ার্কিং কমিটির বৈঠকে তাদের ডাকলেও তারা না এলে সরাসরি নির্বাচনের মঞ্চে দেখা হবে এও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে একেবারে রণং দেহি পরিস্থিতি বাগানে। যা কার্যত আগ্নেয়গিরি এখনও সেভাবে লাভা উদগিরণ না হলেও ভিতরে তা জ্বলন্ত রয়েছেই।

বাগানের সংসারে শান্তি কোথায়, সুপার কাপের প্রস্তুতি শুরু শংকরলালের ছেলেদের

এদিকে অঞ্জন মিত্র আসরে নেমে যুদ্ধ সীমান্ত সামলালেও চুপচাপ বসে নেই দেবাশিস দত্ত -সৃঞ্জয় বসুরাও। তাদের হয়ে সওয়াল করছেন খোদ ফুটবলাররাও। বাগানের এ মরশুমের তারকা দিপান্ডা ডিকা জানিয়েছেন তাঁর মতে সুপার কাপ জয় যদি ফোকাসে রাখতে হয় তাহলে দলের কর্মকর্তাদের দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া। এমনকি কে দলের ম্যানেজার হবেন সুপার কাপে সেটাও প্রশ্ন তুলেছেন তিনি।

বাগানের সংসারে শান্তি কোথায়, সুপার কাপের প্রস্তুতি শুরু শংকরলালের ছেলেদের

এদিকে সোমবার থেকে সুপার কাপের অনুশীলন শুরু করল বাগান শিবির। নক আউটের ম্যাচে সামনে চার্চিল। তবে আই লিগের চার্চিলের থেকে এই দল অনেক শক্তিশালী জানাচ্ছে বাগান থিঙ্কট্যাঙ্ক। প্লাজার যোগ দেওয়ায় গোয়ার ক্লাবের ধার বেড়েছে। এদিন অনুশীলন ছিলেন দুই বিদেশি ইউটা ও ডিকা। ওয়াটসন ও আক্রম বুধবার দলের সঙ্গে যোগ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+