প্রতিকূলতার চ্যালেঞ্জ নিয়েই সুয়ারেজের সঙ্গে দ্বৈরথে সালাহ, লড়াই অভিজ্ঞতা বনাম তারুণ্যের
পঞ্চায়েত নির্বাচনে যেটুকু অক্সিজেন পেয়েছে রাজ্য বিজেপি, তা সুদে-আসলে কাজে লাগানোই একমাত্র উদ্দেশ্য। তাই পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগে আন্দোলন কর্মসূচি তারা জারি রাখতে চায়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট বিশ্বকাপে তাঁর খেলায় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার প্রথম ম্যাচ থেকেই বিশ্বকাপে নামছেন মহম্মদ সালাহ। মিশরের একমাত্র ভরসা মহম্মদ সালাহ তাঁর জন্মদিনে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি সুয়ারেজের উরুগুয়ের। গ্রুপ এ-র এই ম্যাচে সুয়ারেজ-সালাহ দ্বৈরথ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে আশঙ্কার কালো মেঘ নেমে এসেছিল সালাহর ফুটবল কেরিয়ারে, তা সরে গিয়েছে অবশেষে। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হয়নি সালাহর। এবার বিশ্বকাপে সেই জ্বালা জুড়াতে চান মিশরের 'মেসি'। এর আগে কোনওদিন বিশ্বকাপে জেতেনি 'মেসি'। এবার সেই রেকর্ড ভাঙতে চান মিশরের ভরসা সালাহ।
গোলের জন্য মিশর যখন সালাহর দিকে তাকিয়ে থাকবে, তখন উরুগুয়ের ভরসা সুয়ারেজ ও কাভানি। সুয়ারেজ-কাভানি জুটি এবার দক্ষিণ আমেরিকা দলের অন্যতম ভরসা। সালাহকে ছাড়া সুয়ারেজ-কাভানিদের মোকাবিলা করতে হতে পারে, এই আশঙ্কায় ছিল মিশরবাসী। কিন্তু সালাহ খেলবেন শুনে মিশরের সমর্থকরাও আশাবাদী।
বিশ্বকাপে এই প্রথম লাতিন আমেরিকার বিরুদ্ধে খেলতে নামছে আফ্রিকার দল মিশর। অভিজ্ঞতায় ভরপুর উরুগুয়ের বিরুদ্ধে তাঁরা কেমন পারফরম্যান্স দেয় সালাহ ব্রিগেড, তা-ই দেখার। উরুগুয়ের গোলকিপার মুসলেরা জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৭ ম্যাচ, সুয়ারেজ তাঁর ৯৯ তম খেলতে নামবেন। এছাড়াও রয়েছেন কাভানি।

আর মিশর দ্বিতীয়বার বিশ্বাকাপ খেলতে নামছে, এর আগে তারা শেষবার বিশ্বকাপ খেলেছে ১৯৯০ সাল। সেবার কোন ম্যাচ না জিতেই ফিরেছিল মিশর। শেষ ছয় ম্যাচ জেতেনি মিশর। আর উরুগুয়ে শেষ ছয় ম্যাচে হেরেছে মাত্র একটি ম্যাচ। ২০০৬ সালে প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার মিশরকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে।

আফ্রিকার দলের বিরুদ্ধে সুয়ারেজদের পারফরম্যান্স বরাবরই ভালো। এদিন বিকেল সাড়ে পাঁচটায় দুই দলের তারকাদের দিকেই তাকিয়ে বিশ্ব। বিশেষ করে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মহম্মদ সালাহ তাঁর ব্যক্তিগণ নৈপুণ্য দিখিয়ে কতটা ম্যাচ জমাতে পারেন, সেদিকে নজর থাকবে সবার।












Click it and Unblock the Notifications