মেসির বিয়ের আসরে হয়েছিল প্ল্যানিং, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি

নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়ার জল্পনা দীর্ঘদিন চলছিল, কিন্তু কবে থেকে হয়েছিল সেই প্ল্যানিং তাঁর কথা জানালেন জাভি।

চার মরশুমে ক্যাটালন জায়ন্টদের জার্সি গায়ে মাঠ কাঁপাতেন নেইমার। হঠাৎই এ বছরের অগাস্ট মাসে টাটা বাই বাই করে দেন বার্সেলোনাকে , যোগ দেন পিএসজিতে।

মেসির বিয়ের আসরে হয়েছিল প্ল্যানিং, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি

বেশ কিছুদিন ধরেই ফুটবল মহলে জল্পনা চলছিল। সেই জল্পনা পরে সত্যি হয়ে যায়। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা থেকে ঐতিহাসিক চুক্তিতে প্যারিসেই চলে যান নেইমার। তবে এই ঘটনার প্ল্যানিং হয়ে গিয়েছিল মেসির বিয়ের আসরে।

এমনটাই জানিয়েছেন জাভি। মেসি - অ্যান্তোনেলার বিয়ের আসরে সবার ফোকাস যখন ছিল তারকা নব দম্পতির দিকে, ঠিক তখনই নিজের ভবিষ্যত সম্পর্কে নিজের ভাবনা জানিয়েছিলেন নেইমার। ১৭ বছর বার্সেলোনায় কাটানোর পর ২০১৫ - য় অন্যদলে চলে যান জাভি।

জাভি জানিয়েছেন, 'মেসির বিয়েতে ও আমাদের জানিয়েছিল ও বার্সেলোনা ছাড়তে চায়।' এর উত্তরে জাভি তাঁকে প্রশ্ন করেছিলেন , কেন নেইমার এমন করতে চান। তখন নেইমার জানান ,'আমি বার্সেলোনায় খুশি নই, আমি ইউরোপের অন্যদলে খেলতে চাই। পিএসজিতে খেলতে চাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+