Mohunbagan SG: ম্যাকলারেনকে বিদায় দিল মেলবোর্ন সিটি, মোহনবাগানে যোগ দেওয়া সময়ের অপেক্ষা?
আইএসএল পর্ব শেষ হতেই আগামী মরশুমের জন্য দল গঠনে নেমে পড়েছে আইএসএল দলগুলি। প্রতিবারই দলবদলের সময় ময়দান ঝড় তোলেন কোনও একজন ফুটবলার। গতবার জেসন কামিংসকে রেকর্ড অঙ্কে দলে নিয়ে চমক দিয়েছিল মোহনবাগান এসজি। এবার ভারতীয় ফুটবলে চর্চায় আরও এক অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই তুমুল জল্পনা চলছে। মেলবোর্ন থেকে এল এবার বড় আপডেট। মেলবোর্ন সিটির পক্ষ থেকে বিদায় জানানো হল তাদের দলের তারকা ফুটবলারকে। ক্লাবের সোশ্যাল মিডিয়ার পেজে ম্যাকলারেনকে বিদায় সংবর্ধনা দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন।

সূত্রের খবর অজি বিশ্বকাপারকে দলে নেওয়ার জন্য ১৪ কোটি টাকা খরচ করছে মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট। যা ভারতীয় ফুটবলে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি। চার বার সোনার বুট পেয়েছেন তিনি। ট্রফি জিতেছেন ছ'টি।
কয়েক দিন আগেই মেলবোর্ন সিটি এফসি ছাড়ার কথা ঘোষণা করেছেন ম্যাকলারেন। তার পরেই অস্ট্রেলীয় তারকাকে নেওয়ার জন্য ঝাঁপায় মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। কিন্তু যেভাবে মুম্বইকে টেক্কা দিয়ে লিগ শিল্ড জিতেছিল কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব, তেমনইভাবে অজি বিশ্বকাপারকেও ঘরে আনতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কারা। আরও একটি কারণ লুকিয়ে আছে। মেলবোর্ন ও মুম্বই দু'টি ক্লাবই সিটি গ্রুপের অধীনে। ম্যাকলারেন শুধু মেলবোর্ন এফসি নন, সার্বিক ভাবে সিটি গ্রুপই ছাড়তে চান।
Farewelling two club legends 🥺🩵 pic.twitter.com/vw7zHM2MD1
— Melbourne City FC (@MelbourneCity) May 14, 2024
কামিংসের মোত তিনিও বিশ্বকাপার।তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে বেশি সময় খেলেছেন ম্যাকলারেন। গ্রুপ পর্বে টিউনিশিয়ার বিরুদ্ধে ৬৪ মিনিটে নেমেছিলেন। ডেনমার্কের বিরুদ্ধে নামেন ৮২ মিনিটে। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন ম্যাকলারেন।
এদিকে জোর কদমে দল গঠনে নেমে পড়েছে ইস্টবেঙ্গলও, মুম্বই সিটি থেকে আপুইয়াকে দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল লাল হলুদ। কিন্তু ট্রান্সফার ফি-তে লাল হলুদকে টেক্কা দিতে চলেছে মোহনবাগান এসজি। ফলে এবার জিতেশ্বর সিংকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications