ডার্বি জয়ের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল ও আলেজান্দ্রো
রবিবার বাঙালির চির আবেগের ম্যাচ। মরসুমের প্রথম ডার্বিতে কলকাতা লিগের ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ম্যাচ শুরু দুপুর ৩টেয়।
রবিবার বাঙালির চির আবেগের ম্যাচ। মরসুমের প্রথম ডার্বিতে কলকাতা লিগের ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। যুবভারতীতে ম্যাচ শুরু দুপুর ৩টেয়।

হ্যাটট্রিকের সামনে আলেজান্দ্রো
গত দু'বার ইস্টবেঙ্গলকে ডার্বি দিয়েছেন। দুবারই তাঁর নামে জয়ধ্বনি উঠেছিল। রবিবার সামনে আরও একটা ডার্বি। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের কাছে ময়দানি কোচিং কেরিয়ারের তৃতীয় ডার্বি জিতে হ্যাটট্রিক করার সুযোগ।
|
কেরিয়ারের প্রথম ডার্বি কিবুর
সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ কিবুর কাছে সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। শেষ দুবার আই লিগ ডার্বিতে মোহনবাগানকে ৩-২ ও ২-০ ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। দলকে ফের ডার্বির জয়ের ট্র্যাকে ফেরানোর বড় চ্যালেঞ্জ কিবুর।
| |
ডার্বির আগে ইস্টবেঙ্গলের শেষ তিন ম্যাচ
ইস্টবেঙ্গল ডার্বির আগে শেষ দুই ম্যাচে জয় পেয়েছে। শেষ তিন ম্যাচের একটিতে হেরেছে তারা।
শেষ তিন ম্যাচ- ইস্টবেঙ্গল ০-জর্জ টেলিগ্রাফ ১
ইস্টবেঙ্গল ২- বিএসএস স্পোটিং ১
ইস্টবেঙ্গল ৩, এরিয়ান ০
|
ডার্বির আগে মোহনবাগানের শেষ তিন ম্যাচ
অন্যদিকে মোহনবাগান কলকাতা লিগের শেষ তিন ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। প্রসঙ্গত শেষ ম্যাচে তারা বিএসএস স্পোর্টিংকে ২-১ গোলে হারায়। সেটাই চলতি মরসুমে কলকাতা লিগে বাগানের প্রথম জয়।
শেষ তিন ম্যাচ- মোহনবাগান ০, পিয়ারলেস ৩
মোহনবাগান ১, ক্যালকাটা কাস্টমস ১
মোহনবাগান ২, বিএসএস স্পোর্টিং ১

জবিহীন ডার্বি
ইস্টবেঙ্গলের শেষ দুই ডার্বির জয়ের নায়ক ছিলেন জবি জাস্টিন। গোল করে ও করিয়ে গ্যালারিতে লাল-হলুদ জনতার মুখে কোরাস ধ্বনি তুলছিলেন।
গত মরসুমে আই লিগের জোড়া ডার্বিতেই গোল পেয়েছিলেন কেরলের স্ট্রাইকার। সেই জবির এবার অবশ্য ঠিকানা বদলেছে। রবিবার ধুন্ধুমার ডার্বিতে মাঠে নামা হচ্ছে না। নতুন মরসুমে এবার এটিকে ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে জবিকে।












Click it and Unblock the Notifications