Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের, ব্যর্থ হল অ্যাজাক্সও
Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের, ব্যর্থ হল অ্যাজাক্সও
বুধবার রাত্রে জোড়া অঘটনের সাক্ষী থাকল চ্যাম্পিয়ন্স লিগ। অ্যাতলেটিকে মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল পূর্ণ শক্তির ম্যানচেস্টার ইউনাইটেড। অপর দিকে, ধারে-ভারে যোজন এগিয়ে থাকা অ্যাজেক্স পরাজিত হল বেনফিকার বিরুদ্ধে।

প্রথম লেগে ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ১-১ গোলে ড্র করে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলস যে জয়ের জন্য ঝাঁপাবে তা জানাই ছিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ, ফ্রে়ড, জর্ডান স্যাঞ্চো- সহ প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারই ছিল এ দিন ম্যানচেস্টার ইউনাইটেডের দলে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। রেড ডেভিলসের বিরুদ্ধে ১-০ গোল ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ।
গোটা ম্যাচের বল নিয়ন্ত্রণের অধিকাংশটাই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। মোট এগারোটি শট এই ম্যাচে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। যার মধ্যে পাঁচটি শট ছিল লক্ষ্যে। অপর দিকে. দিয়েগো সিমিওনের দল টার্গেটে তিনটি শট রাখলেও তার থেকেই একটি গোল তুলে নেয়। ম্যাচের ৪১ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রেনান লোডি।
এ দিন প্রথমার্ধে একটি সহজ সুযোগ নষ্ট করে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে সহজ সুযোগ পেয়েও অ্যান্তোনি এলাঙ্গা গোল করতে পারেননি।
অপর দিকে, এসএল বেনফিকার বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হয় অ্যাজাক্স। ম্যাচের ৭৭ মিনিটে ডারউইন নুনেজের একমাত্র গোলে অ্যাজাক্সকে পরাজিত করেন। ৬৯ শতাংশ বল নিয়ন্ত্রণ ছিল অ্যাজাক্সের দখলে। অ্যাজাক্স মোট ১৬টি শট নিলেও মাত্র ২টি ছিল গোলের মধ্যে। অপর দিকে, ৪টি শটের মধ্যে একটি শট বেনফিকা গোলের মধ্যে রাখতে পেরেছিল এবং সেটা থেকেই জয় এসেছে।












Click it and Unblock the Notifications