মমতার হাত ধরে ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন, লাল-হলুদকে আর্থিক অনুদানের ঘোষণা

মমতার হাত ধরে ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন, তিন প্রধানকে আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালা। ১৭ অগস্ট (বুধবার) ক্লাবের এক ঝাঁক প্রাক্তনী, সভ্য-সমর্থকের সামনে ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালার উদ্বোধন করেন মমতা।

রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করলেম মমতা:

রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করলেম মমতা:

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর নামে এই সংগ্রহশালার নাম রাখা হয়েছে। ইস্টবেঙ্গলের সংগ্রহশালার নাম রাখা হয়েছে, রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ। বিকেল চারটের সময়ে ক্লাবে পৌঁছন মমতা। ক্লাবের পতাকা উত্তোলন করে সরাসরি তিনি চলে যান আর্কাইভ উদ্বোধন করতে।

মমতার সঙ্গে ইস্টবেঙ্গলে আসেন ফিরহাদ-অরূপ-সুজিত:

মমতার সঙ্গে ইস্টবেঙ্গলে আসেন ফিরহাদ-অরূপ-সুজিত:

মুখ্যমন্ত্রীর সঙ্গে ইস্টবেঙ্গলে আজ এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

ইনভেস্টার নিয়ে আশ্বাস লাল-হলুদ সমর্থকদের:

ইনভেস্টার নিয়ে আশ্বাস লাল-হলুদ সমর্থকদের:

ইস্টবেঙ্গল ক্লাব এবং বছর বছর ইনভেস্টার বদল বর্তমানে একই কয়েনের এপিঠ-ওপিঠ। ইস্টবেঙ্গলের কর্তাদের আচরণে ক্লাবের সঙ্গে চেয়েও দীর্ঘ দিন সম্পর্ক ধরে রাখতে পারেনি কোয়েস। বেঙ্গালুরুর সংস্থা চলে গেলে ক্লাবে আসে দেশের অন্যতম বড় সংস্থা শ্রী সিমেন্ট। হরিমোহন বাঙুরের সংস্থার সঙ্গে গাঁঠছড়া বাঁধলেও ইস্টবেঙ্গল কর্তাদের কারণে শেষ পর্যন্ত ক্লাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় শ্রী সিমেন্ট। বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাব জোট বেঁধেছে ইমামির সঙ্গে। দীর্ঘ টালবাহানা, নানা অজুহাতের পর ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে সই করেছে লাল-হলুদ। তবে, মঞ্চ থেকে এ দিন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন "আগামী কয়েক বছর সমস্যা হবে না আপনাদের।" এ দিন লাল-হলুদের সংগ্রহশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাধেশ্যাম গোয়েঙ্কা, মনীষ গোয়েঙ্কা এবং আদিত্য আগরওয়াল।

লাল-হলুদ শাড়ি পরে ইস্টবেঙ্গলে মমতা:

লাল-হলুদ শাড়ি পরে ইস্টবেঙ্গলে মমতা:

মোহনবাগানে যে দিন নতুন ক্লাব তাঁবুর উদ্বোধনে মমতা এসেছিলেন সেদিন তাঁর পরনে সাদা শাড়ির পাডে ছিল সবুজ-মেরুন রঙ। এ দিন লাল-হলুদ শাড়ি পড়ে তিনি ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধনে আসেন। এ দিন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র বিকাশ পাঁজি লাল-হলুদ উত্তোরীয় পরিয়ে বরণ করে নেন মমতাকে এবং তাঁর হাতে ইস্টবেঙ্গলের জার্সি তুলে দেন এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার যাঁকে নীতু নামেই চেনে সারা ময়দান।

খুশির দিনেও খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য:

খুশির দিনেও খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য:

মুখ্যমন্ত্রীর হাত ধরে আর্কাইভ উদ্বোধনের দিন মঙ্গলবার ইস্টবেঙ্গলের জার্সিতে দুর্দান্ত গোলরক্ষা করা দেবনাথ মণ্ডলকে জালে তুলে নিল এটিকে মোহনবাগান। দীর্ঘ দিন অপেক্ষায় রাখলেও একাধিক তরুণ ফুটবলারকে চুক্তির অফার করেনি লাল-হলুদ। সেই সুযোগকে কাজে লাগিয়েই দেবনাথকে তুলে নেয় এটিকে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+