গোল করলেও মন ভরাতে পারলেন কোথায় সুয়ারেজ!
গোল করলেও প্রভাবিত করতে পারলেন না সুয়ারেজ।
মিশরের বিরুদ্ধে প্রথম ম্যাচে লুইস সুয়ারেজের খেলা দেখে হতাশই হতে হয়েছিল ফুটবল প্রেমীদের। তাঁদের আশা ছিল বিশ্বকাপে উরুগুয়ের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করবেন সুয়ারেজ। কিন্তু কোথায় সেই খেলা! একটি গোল করলেও মন ভরাতে পারলেন কোথায় সুয়ারেজ!

পরের রাউন্ডে পৌছতে হলে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট প্রয়োজন ছিল উরুগুয়ের। ফলে গোলের লক্ষ্যে সুয়ারেজের উপরই চোখ ছিল সতীর্থ থেকে সমর্থক সকলেরই। প্রত্যাশা মতো গোলও করলেন তিনি। ম্যাচের ২৩ মিনিটে স্যাঞ্চেজের কর্নার থেকে গোল করে যান তিনি। কিন্তু এই একটা মুহূর্তেই বোঝা গেল তিনি বড় প্লেয়ার। যে ভাবে গোলরক্ষকে আড়াল করে চলতি বলে শট নিয়ে বলকে গোলে পাঠালেন তা উচ্চ মানের ফুটবলার না হলে সম্ভব নয়।
এই গোলের আগের ২২ মিনিট বা পরের ৬৭ মিনিট (অতিরিক্ত সময় যোগ করলে আরও বেশি) একেবারের জন্য পাওয়া গেল না চেনা মেজাজের সুয়ারেজকে। না মাঝ মাঠ থেকে বল তৈরি করে ওঠার চেষ্টা, না সেই বিষ মাখানো শট, কোনও কিছুই পাওয়া গেল না তার থেকে। কিন্তু তবুও এই একটা গোলই ম্যাচের সেরা বানিয়ে দিল সুয়ারেজকে।












Click it and Unblock the Notifications