ডিসেম্বরেই কলকাতায় মেসি, যাবেন আরও তিন শহরে, চর্চায় সম্ভাব্য সফরসূচি
আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ডিসেম্বরেই কলকাতায় আসছেন। স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা করলেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। পেলে, মারাদোনা-সহ একঝাঁক বিশ্বকাপারকে শহরে আনার পর এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা তারকাকে আনছেন তিনি। তাও আগামী বিশ্বকাপের কয়েক মাস আগে। শতদ্রু বলছিলেন, এমি মার্তিনেজ ও রোনাল্ডিনহোকে কলকাতায় আনার পর মেসিকে রাজি করানো সহজ হলো। তাঁদের থেকেও ফিডব্যাক নিয়েছেন। প্রায় দু বছরের প্রয়াস ফলপ্রসূ হতে চলেছে। মেসির সঙ্গে আসার কথা তাঁর ইন্টার মিয়ামির কয়েকজন সতীর্থ, থাকতে পারেন কয়েকজন বিশ্বকাপারও।
মেসি ১২ ডিসেম্বর রাতে কলকাতায় নামবেন। আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ তিনি খেলেছিলেন এ শহরেই। ১৪ বছর আগে। পরের দিন ইডেন গার্ডেন্স বা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে গোট কনসার্ট। ভারত সফরে মেসি ফুটবল ম্যাচ খেলবেন না। তবে ফুটবল পায়ে পেলে পাস, টাচ, কিকের মধ্যে দিয়েই দেখাতে পারেন জাদু।

কলকাতার গোট কনসার্টে থাকছে সেলিব্রিটি ফুটবল ম্যাচ। দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা। খেলার মাঝের বিরতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মেসির ফুটবল ক্লিনিকে হাজির করানো হতে পারে বাংলার বিভিন্ন জেলা থেকে বাছাই করা উঠতি ফুটবলারদের। বাংলার সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করানো হতে পারে মেসিকে দিয়ে।
মেসিকে সংবর্ধনা প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সাংসদ তথা ডায়মন্ড হারবার এফসির কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ ভার্মা ও ডিজি রাজীব কুমার। এরপর মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে নিজের ৭০ ফুট মূর্তির উন্মোচন করে শহর ছাড়বেন মেসি। যাবেন আমেদাবাদে, সেখানে যোগ দেবেন গৌতম আদানির অনুষ্ঠানে।
পরদিন, ১৪ ডিসেম্বর মেসি পৌঁছবেন মুম্বই। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় গোট প্যাডেল কাপে পুরস্কার তুলে দেবেন। সতীর্থদের সঙ্গে প্যাডেল খেলতেও পারেন। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে গোট কনসার্ট। সেখানেও সেলেবদের ফুটবল ম্যাচ ও ফুটবল ক্লিনিক থাকবে। এখানে মেসির সঙ্গে সাক্ষাৎ হতে পারে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার। ক্রিকেট না খেললেও ব্যাট হাতে উঠবে। ভারতীয় ক্রিকেট সম্পর্কে মেসিকে অবহিত করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। থাকবেন বলিউড তারকা-সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন লিও। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ উপহার আনার কথা রয়েছে। এরপর ফিরোজ শাহ কোটলায় গোট কনসার্ট। সেখানে মেসির সঙ্গে বিরাট কোহলির দেখা হতে পারে। সেখানেও থাকছে সংগীতানুষ্ঠান। দিল্লি থেকেই মেসি মিয়ামি ফিরবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা মাথায় রেখে মেসি থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। অনলাইনে টিকিট কাটায় স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ করা হবে। একজন ব্যক্তি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ২টি টিকিট কাটতে পারবেন। ব্লক বুকিং কেউ একা করতে পারবেন না। মেসি ভারত সফরের কথা নিজে ঘোষণা করতে পারেন ১ সেপ্টেম্বর। এখনও অনেক সময় হাতে। ফলে প্রাথমিক সফরসূচিতে রদবদল হতেই পারে। ফুটবলকে প্রোমোট করার লক্ষ্যেই মেসিকে ভারতে আনছেন, জানালেন শতদ্রু।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications