Lionel Messi: মেসিকে কি আর দেখা যাবে দেশের হয়ে খেলতে? বড় আভাস দিলেন আর্জেন্তিনার হেড কোচ

Lionel Messi: লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনাল চলাকালীন ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি আর মাঠে নামতে পারেননি।

স্বাভাবিকভাবেই জল্পনা চলছে, ২০২৬ সালের বিশ্বকাপ অবধি কি আদৌ খেলতে পারবেন মেসি? এমনকী তাঁকে কি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পাওয়া যাবে? এই আবহে বড় আভাস দিলেন আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি।

Lionel Messi

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনা নামবে সামনের মাসেই। স্কালোনির আশা, তখন মেসি খেলতে পারবেন দেশের হয়ে। মেসির বয়স এখন ৩৭। মেসি ইতিমধ্যেই ইন্টার মায়ামিতে অনুশীলন শুরু করেছেন। শনিবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে মাঠেও নামতে পারেন।

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচেও আর্জেন্তিনা পাচ্ছে না মেসিকে। তবে ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্তিনার। মেসির সঙ্গে কথা বলে স্কালোনিরা নিশ্চিত হবেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ওই ম্যাচগুলিতে খেলার জন্য প্রস্তুত থাকবেন কিনা।

মেসিকে ছাড়াই চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপশীর্ষে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। উরুগুয়ের চেয়ে এগিয়ে রয়েছে চার পয়েন্টের ব্যবধানে। আজ রাতে কলম্বিয়াকে হারালে সেই ব্যবধান আরও বাড়ার সম্ভাবনাও থাকছে।

মেসি না থাকলেও দল যেভাবে খেলছে তাতে খুশি স্কালোনি। তাঁর কথায়, মেসির উপর নির্ভরশীল না থাকা যে কোনও ফুটবল দলের কাছে কঠিন। তবে মেসি যেখানেই থাকেন না কেন, এমন পরিস্থিতি আসতেই পারে। মেসি ইউনিক ফুটবলার। আমাদের দলের ভালো দিক এটাই, পারফর্মার বদলালেও মাঠে যাঁরা থাকছেন তাঁরা ধারাবাহিকতা বজায় রাখছেন। লিওকে ছাড়াও আমরা একইভাবে খেলার চেষ্টা করছি। তাঁর ফাইনাল টাচ অবশ্যই থাকছে না। কিন্তু যাঁরা মাঠে নামছেন তাঁরা সকলেই ওয়াকিবহাল তাঁদের কী করণীয় সে ব্যাপারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+