বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মেসির আর্জেন্তিনা উড়িয়ে দিল ভেনেজুয়েলাকে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে আর্জেন্তিনার কাছে ১-৩ গোলে হারল ভেনেজুয়েলা। কারাকাসের এস্তাদিও দে অলিম্পিকো দে লা ইউসিভিতে অনুষ্ঠিত ম্যাচে লৌতারো মার্তিনেজের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে দুই পরিবর্ত হোয়াকিন ও অ্যাঞ্জেল কোরেয়া ব্যবধান বাড়ান। ৩২ মিনিটে আদ্রিয়ান মার্তিনেজ লাল কার্ড দেখিয়ে বেরিয়ে যাওয়ার পরই হল আর্জেন্তিনার তিন গোল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ভেনেজুয়েলার একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। ব্যবধান কমান ইয়েফের্সন সোটেলদো। সাত ম্যাচের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল আর্জেন্তিনা, ১৫ পয়েন্ট নিয়ে।

মেসির আর্জেন্তিনা উড়িয়ে দিল ভেনেজুয়েলাকে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সাতটি ম্যাচেই অপরাজেয় আর্জেন্তিনা। জয় এসেছে চারটিতে, ড্র ৩টি। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর এদিনই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন লিওনেল মেসিরা। জয় এল আগাগাোড়া দাপট দেখিয়েই। গোটা ম্যাচে আর্জেন্তিনার আধিপত্য স্পষ্ট হয় বল দখলের শতকরা হার দেখলেই, আর্জেন্তিনা ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। আর্জেন্তিনার কেউ কোনও কার্ডও দেখেননি। ভেনেজুয়েলার ফুটবলাররা ২ টি হলুদ ও একটি লাল কার্ড দেখেন। ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসিকে অবৈধভাবে বাধা দিতে গিয়েছিলেন লুইস মার্তিনেজ। ২৫ মিনিটের মাথায় হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যাওয়া ভেলাকোয়েজের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। মার্তিনেজের ট্যাকলে মেসির হাঁটুতে চোট লাগে, মাঠেই শুশ্রূষা চলতে থাকে। মার্তিনেজকে প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। যদিও পরে ভার-এ রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। মার্তিনেজ মাঠ ছাড়ার পরই আর্জেন্তিনা তিনটি গোল পায়।

প্রথমার্ধের ইনজুরি টাইমে লৌতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এটি তাঁর তৃতীয় গোল, যার একটিও দেশের মাটিতে নয়। তিনি যে ম্যাচগুলিতে গোল করেছেন সব কটিতেই জিতেছে আর্জেন্তিনা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ৬২ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন হোয়াকিন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।

৭১ মিনিটেই হোয়াকিনের গোলে আর্জেন্তিনা এগিয়ে যায় ২-০ গোলে। এর তিন মিনিট পরেই অ্যাঞ্জেলের গোল। ম্যাচের শেষ লগ্নে আর্জেন্তিনার অপর পরিবর্ত ফুটবলার আলেহান্দ্রো গোমেজ সোটেলডোকে বক্সে বাধা দিলে রেফারি প্রথমে পেনাল্টি দেননি। যদিও ভেনেজুয়েলার আবেদনে সাড়া দিয়ে ভার রিপ্লে দেখার পর তিনি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে সোটেলদোর গোলেই ব্যবধান কমায় ভেনেজুয়েলা। আর্জেন্তিনা এই নিয়ে ভেনেজুয়েলাকে ২৩টি ম্যাচে হারাল, দুটি ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্তিনাকে মাত্র দুবারই হারাতে পেরেছে ভেনেজুয়েলা, শেষবার ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ৩-১ গোলে। সেই স্কোরলাইন রেখেই এদিন জয় ছিনিয়ে মধুর প্রতিশোধ নিল আর্জেন্তিনা। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে ১২টায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে এই জয় স্বস্তিতে রাখল লিও মেসিদের। ভেনেজুয়েলা সাতটির মধ্যে পাঁচটি ম্যাচেই হেরে এরপর খেলবে পেরুর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+