রোনাল্ডোর হ্যাটট্রিক-চ্যালেঞ্জ ‘মিসি’ বানিয়ে ছাড়ল ‘দ্য গোট’ লিওনেল মেসিকে

রোনাল্ডোর চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়লেন লিওনেল মেসি। প্রথম ধাক্কাতেই মেসিকে ০-৩ এ পিছনে ফেলে দিলেন রোনাল্ডো। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রমাণ হয়ে গেল অতীত ভুলতে পারেননি মেসি।

রোনাল্ডোর চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়লেন লিওনেল মেসি। প্রথম ধাক্কাতেই মেসিকে ০-৩ এ পিছনে ফেলে দিলেন রোনাল্ডো। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রমাণ হয়ে গেল অতীত ভুলতে পারেনি মেসি। এখনও দুঃস্বপ্ন তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই কোপা আমেরিকার ফাইনালে পুনরাবৃত্তি রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই করে বসলেন মেসি।

‘মিসি’ বনে গেলেন ‘দ্য গোট’ লিওনেল মেসিv

রোনাল্ডো যেখানে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে একার দক্ষতায় স্পেনকে আটক দিলেন, সেখানে মেসি যা কিছু করলেন সব ভুল। এমনকী পেনাল্টি থেকেও গোল পেলেন না। তিনি মেসি থেকে 'মিসি' হয়ে গেলেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর পেনাল্টি সাফল্য-ব্যর্থতার পরিসংখ্যান এখন সমান সমানষ। অর্থাৎ ৮টি পেনাল্টি থেকে মাত্র চারটি গোল করতে পেরেছেন তিনি। চারবার ব্যর্থ হয়েছেন। সাকুল্যে তিনি ২৪টি পেন্টাল্টি মিস করলেন ক্লাব ও দেশের হয়ে। আর সফল ৭৯টি ক্ষেত্রে।

কিন্তু শেষ সাতটির মধ্যে চারটিতে ব্যর্ত তিনি। তাই মেসির নিন্দুকেরা তাঁকে ডাকতে শুরু করেছেন লিওনেল মিসি বলে। এদিন রোনাল্ডোর তিনের পাল্টা তে দোওয়া হলই না, উল্টে তিনি সমালোচনার পাত্র হয়ে গেলেন। দ্য গ্রেট থেকে দ্য গোট হয়ে উঠতে পারলেন না তিনি।

গতবার একেবারে অন্তিম মুহূর্তে জার্মানির কাছে স্বপ্ন ভঙ্গ হল মেসিদের। তারপর কোপায় চিলির কাছে টাইব্রেকারে হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মেসি। তারপরেই বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ফিরে এসেও একইরকম মেসি। তাহলে যে চোখে একরাশ স্বপ্ন নিয়ে রাশিয়া গিয়েছিলেন, তার কী হবে? তা জানার জন্য অপেক্ষা করে থাকতে হবে আরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+