Kolkata Derby: কলকাতা ডার্বি এবার লখনউয়ে, যোগী আদিত্যনাথের সামনেই দ্বৈরথে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি

Kolkata Derby: বাংলার ফুটবলপ্রেমীদের জন্য খুশির খবর। আগামী মাসের গোড়াতেই ফের কলকাতা ডার্বি। তবে এ রাজ্যে নয়। হাই ভোল্টেজ ম্যাচটি হবে লখনউয়ে।

চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল এফসি হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। আরজি কর কাণ্ডের আবহে বাতিল হয় কলকাতা ডার্বি।

Kolkata Derby

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে এবারের ডুরান্ড কাপে আর বড় ম্যাচ হওয়ার আশা নেই। ফলে সমর্থকদের অপেক্ষা করতে হতো আইএসএল পর্যন্ত। যদিও তার আগে ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ডুয়েল দেখার সুযোগ এসে গেল।

মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারও তিনি। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, নবারের শহরে এই প্রথমবার কলকাতা ডার্বি হতে চলেছে। উত্তরপ্রদেশে ফুটবলের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেই ২ সেপ্টেম্বর এই ম্যাচের আয়োজন করা হয়েছে।

উত্তরপ্রদেশের স্পোর্টস ডিরেক্টর আরপি সিং জানিয়েছেন, ডার্বিটি হবে লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে। নৈশালোকে ম্যাচ আয়োজনের জোর প্রস্তুতি চলছে। ১০ হাজার দর্শক মাঠে হাজির থাকবেন। খেলা দেখতে আসার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

এই স্টেডিয়ামে সম্প্রতি ফ্লাডলাইট বসানো হয়েছে। নিয়মিত তার পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ড্রেসিংরুম-সহ ফুটবলার ও সাপোর্ট স্টাফদের জন্য নানা ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হচ্ছে। এই ম্যাচ আয়োজন ও উত্তরপ্রদেশে ফুটবলের প্রসার নিয়ে সম্প্রতি যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক হয়েছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের।

কল্যাণই সেই বৈঠকে ডার্বি আয়োজনের প্রস্তাব দেন। ডুরান্ড কাপের ফাইনাল রয়েছে ৩০ অগাস্ট। সেই সূচি মাথায় রেখেই ম্যাচের দিন নির্ধারণ হয়েছে। ১ সেপ্টেম্বর দুই দলই লখনউ পৌঁছবে। যদিও দুই প্রধান পূর্ণশক্তির দল নামাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+