Kolkata Derby Statistics: ডার্বি ডুয়েলে বাড়ল লিড! কলকাতা লিগেও মোহনবাগানের চেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল

Kolkata Derby Statistics: কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির রং লাল হলুদ। মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল।

মরশুমের প্রথম বড় ম্যাচে মশালের দাপট। পরবর্তী ডার্বি ডুরান্ড কাপে। অগাস্টের ১৮ তারিখ।

Kolkata Derby Statistics

কলকাতা লিগের ইতিহাসে প্রথম ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। লিগের বড় ম্যাচ বা ডার্বির শতবর্ষের ম্যাচটিতেও বিজয়ী লাল হলুদ। কলকাতা ফুটবল লিগে এই নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ হলো ১৬২টি। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫৬টিতে, ৫৯টি ড্র, ৪৭টিতে জিতেছে সবুজ মেরুন।

কলকাতা ফুটবল লিগের বড় ম্যাচে ইস্টবেঙ্গল ১৩৮টি গোল করেছে, মোহনবাগানের কাছে গোল হজম করেছে ১২৮টি। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মেজর টুর্নামেন্টগুলিতে ৩৩২টি বড় ম্যাচে বা ডার্বিতে ১২৬টিতে জয় ইস্টবেঙ্গলের, ড্র ১০৭টি, মোহনবাগান জিতেছে ৯৯টি।

মেজর টুর্নামেন্টগুলির ডার্বিতে ইস্টবেঙ্গল গোল করেছে ৩১৪টি, বাগানের কাছে গোল হজম করেছে ২৬৭টিতে। প্রতিযোগিতামূলক মোট ৩৭৩টি ডার্বিতে ইস্টবেঙ্গলের জয় ১৩৭টিতে, ড্র ১১৭টি, মোহনবাগানের জয় ১১৯টিতে।
২৫টি প্রদর্শনী ম্যাচ ধরলে মোট ডার্বির সংখ্যা ৩৯৮টি। ইস্টবেঙ্গলের জয় ১৪২টিতে, ড্র হয়েছে ১২৭টি, ১২৯টি ম্যাচে জিতেছে মোহনবাগান। ২৫টি প্রদর্শনী ম্যাচের পাঁচটিতে ইস্টবেঙ্গল জিতেছে, ১০টিত জিতেছে মোহনবাগান, ১০টি ম্যাচ ড্র হয়েছে।

আইএসএলে কলকাতা ডার্বিতে লাল হলুদ একটি ম্যাচেও জিততে পারেনি। সাতটি ম্যাচে হেরেছে সবুজ মেরুনের কাছে, ড্র হয়েছে ১টি ম্যাচ। ডুরান্ড কাপে ২২টি দ্বৈরথে লাল হলুদের জয় ৯টিতে, পাঁচটি ম্যাচ ড্র, ৮টিতে জিতেছে মোহনবাগান।

আই লিগে ২৫টি কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছে সাতটিতে, ৮টি ড্র, ১০টিতে জিতেছে মোহনবাগান। জাতীয় লিগে ২০টি দ্বৈরথে মোহনবাগানকে ১০টিতে হারিয়েছে ইস্টবেঙ্গল, পাঁচটি ম্যাচ ড্র, পাঁচটিতে জিতেছে সবুজ মেরুন।
ফেডারেশন কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের জয় ৮টিতে, ড্র ৮টি, মোহনবাগান জিতেছে ৬টিতে। সুপার কাপে একমাত্র সাক্ষাতে জিতেছে লাল হলুদ। আইএফএ শিল্ডে ৪১টি ম্যাচের ২১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, সাতটিতে মোহনবাগান, ড্র ১৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+