বন্ধ দরজায় অনুশীলন, ডার্বি-র সম্ভাব্য একাদশে লালহলুদে ব্রাত্য বঙ্গসন্তান
ডার্বি এগিয়ে আসেছ আর পাল্লা দিয়ে ময়দানে বাড়ছে উত্তাপ
ডার্বির বল গড়াতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। ময়দান জুড়ে চাপা টেনশনের চোরাস্রোত। এরই মধ্যে শনিবার চূড়ান্ত অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল।

ডার্বি -র আগে ত্রস্ত আবহাওয়া ইস্টবেঙ্গলে। শনিবার সকালে অনুশীলনের আগে প্রায় আধঘন্টা প্লেয়ারদের সঙ্গে কথা বলেন কোচ খালিদ জামিল। তারপর শুরু হয় অনুশীলন। এদিন অবশ্য গোটা দলকে অনুশীলনেই ডাকেননি খালিদ জামিল। ২২ জনকে ডেকেছিলেন , তারমধ্যে ১৮ জনকে নিয়ে অনুশীলন করান। এদিকে এবারের ডার্বির উত্তাপে ময়দান তাতলেও লালহলুদের সম্ভাব্য প্রথম একাদশে কোনও বাঙালি ফুটবলারের জায়গা হচ্ছে না।

প্রথম একাদশ যা বোঝা যাচ্ছে তাতে গোলে মির্শাদ, স্টপারে এডু, সালামরঞ্জন সিং, লেফট ব্যাক দীপক, রাইট ব্যাক মেহেতাব সিং। ডিফেন্সিভ ব্লকার বাজো, মাঝমাঠে আমনা, কাটসুমি, ব্রেন্ডন, লালডানমাইয়া এবং এক স্ট্রাইকার উইলিস প্লাজা থাকছেন। ৪-১-৪-১ ছক সাজিয়েছেন কোচ খালিদ জামিল।













Click it and Unblock the Notifications