বেলজিয়ামকে জেতাতে মার্তিনেসের তুরুপের তাস কারা! জেনে নিন একনজরে
ফ্রান্স দলে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস? এদিকে সকলের নজর রয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামছে বেলজিয়াম। ফ্রান্সের বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মুখোমুখি সংগ্রামে নামবে দুই দল। বেলজিয়াম দলে ডিফেন্স থেকে শুরু করে আক্রমণভাগে দারুণ সব খেলোয়াড় রয়েছেন। ডিফেন্সে ভিনসেন্ট কোম্পানি ও মিউনিয়েররা জমজমাট ভাব বজায় রেখেছেন। আবার সেটপিসে আক্রমণেও উঠছেন।

মাঝমাঠে ফেলাইনি, নাসের চ্যাডলি, উইটসেল থেকে শুরু করে আক্রমণে রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড ও ডি ব্রইনেরা যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।
তবে এঁদের মধ্যে লুকাকু ও এডেন হ্যাজার্ডের উপরেই দল সবচেয়ে বেশি ভরসা রেখেছে। মাঝখান থেকে কখনও ফেলাইনি, ডি ব্রুইনে ও কোম্পানিরা সুযোগ বুঝে গোল করে চলে যাচ্ছেন। ফলে আক্রমণভাগ বাদেও অন্যরা বিপদের সময় দলকে উদ্ধার করছেন।

লুকাকু এখনও পর্যন্ত চারটি গোল করেছেন। তবে সেগুলি গ্রুপ লিগের ম্যাচে। শেষ দুটি নক আউট ম্যাচে তিনি গোল পাননি। তবে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন। আবার সময় বুঝে বল ছেড়ে অন্য খেলোয়াড়কে গোল করার সুযোগ করে দিয়েছেন।

এডেন হ্যাজার্ডও ২টি গোল করেছেন। তবে অ্যাসিস্ট বেশি করেছেন। বেলজিয়াম আক্রমণভাগের হৃদপিণ্ড তিনি। বেলজিয়ামের শেষ ১৪টি ম্যাচে ১৪টি গোলে তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন অথবা গোল করেছেন। তাই কোচ রবার্তো মার্তিনেসের দলের মূল স্তম্ভ হতে চলেছেন লুকাকু ও হ্যাজার্ডই।












Click it and Unblock the Notifications