১ গোলে এগিয়ে থেকেও হার! এ কোন বেঙ্গালুরু, সুনীলদের হারিয়ে হলুদ ঝড় তুলল কেরালা

১ গোলে এগিয়ে থেকেও হার! এ কোন বেঙ্গালুরু, সুনীলদের হারিয়ে হলুদ ঝড় তুলল কেরালা

১ গোলের লিড থেকে ১-২ হার! কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে এভাবেই ৩ পয়েন্ট হারাল বেঙ্গালুরু এফসি। আইএসএল ২০২০-২০২১তে এবছর একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু। টানা তিন ম্যাচ হারের পর কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। এবার হলুদ আর্মির বিরুদ্ধে হেরে বসল বেঙ্গালুরু। এই নিয়ে টানা ৬ ম্যাচে জয়হীন বেঙ্গালুরু। সুনীল ছেত্রীর দল এই ছয় ম্যাচ থেকে মাত্র ১টি পয়েন্ট পয়েছে।

১ গোলে এগিয়ে থেকেও হার! এ কোন বেঙ্গালুরু, সুনীলদের হারিয়ে হলুদ ঝড় তুলল কেরালা

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ১-১ থাকার পর, অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করে রাহুল কেপি স্কোরলাইন ২-১ করে, কেরালা ব্লাষ্টার্সকে ম্যাচ জেতালেন।

প্রথমার্ধে অবশ্য বেঙ্গালুরু এগিয়ে ছিল। ২৩ মিনিটে ক্লেইটন সিলভার দুর্দান্ত ভলিতে বেঙ্গালুরু এগিয়ে যায়। ১-০ এগিয়ে থেকে সুনীল ছেত্রীরা মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে লালথারাঙ্গার গোলে ম্যাচে ফেরে কেরালা। এরপর অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে বেঙ্গালুরুর রক্ষণের ভুলে রাহুল কেপির গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ল কেরালা।

এই জয়ের সুবাদে ১২ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট পৌঁছল কেরালা। লিগে এটি কেরালার তৃতীয় জয়। অন্যদিকে আইএসএলে বেঙ্গালুরুর খারাপ সময় অব্যাহত। ১২ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রীর দল পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে। লিগে এটি বেঙ্গালুরুর পঞ্চম হার। আইএসএলের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সুনীলদের সবচেয়ে খারাপ মরসুম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+