Kalinga Super Cup 2024: নামে জুড়ল কলিঙ্গ, সুপার কাপ শুরু জানুয়ারিতে, খেলবে আইএসএল ও আই লিগের দলগুলি
Kalinga Super Cup 2024: আইএসএল চলার মধ্যেই বড় ঘোষণা এআইএফএফের। ওডিশায় জানুয়ারিতেই বসছে কলিঙ্গ সুপার কাপের আসর। এ কথা জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।
ওডিশার দুটি জায়গায় এই বাৎসরিক টুর্নামেন্ট আয়োজন করা হবে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে কলিঙ্গ সুপার কাপ।

ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আইএসএলের পাশাপাশি আই লিগের দলগুলি এই টুর্নামেন্টে অংশ নেবে। চারটি গ্রুপে থাকবে চারটি করে দল। যে গ্রুপে যারা থাকবে তারা একে এপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। চারটি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি পৌঁছে যাবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২৮ জানুয়ারি।
কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি ২০২৩-২৪ মরশুমে এসিএল ২ প্রিলিমিনারি পর্যায়ে খেলার খেলার যোগ্যতা অর্জন করবে। কলিঙ্গ সুপার কাপে আই লিগের দলগুলির জন্য বরাদ্দ রয়েছে চারটি স্থান। গ্রুপ পর্বে কোয়ালিফায়ার খেলে আই লিগের দলগুটি ওই চারটি স্থান ভরাট করবে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, সুপার কাপের নাম এবার থেকে রাখা হলো কলিঙ্গ সুপার কাপ। বাৎসরিক এই টুর্নামেন্টটি বড় আকারে করার পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে। টুর্নামেন্টের এই ব্যাপ্তি বাড়া নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের বিকাশের এক ইতিবাচক দিক। আয়োজক ও দলগুলির কাছে তো বটেই, সমর্থকদের কাছেও কলিঙ্গ সুপার কাপ বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে জানান কল্যাণ।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সুপার কাপ চালু করেছিল ফেডারেশন। প্রথম দুই বছর খেলা হলেও ২০২০ থেকে ২০২২ অবধি টুর্নামেন্টটি হয়নি মূলত করোনা পরিস্থিতির কারণেই। ২০১৮ সালে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। ২০১৯ সালের ফাইনালে এফসি গোয়া ২-১ গোলে হারিয়েছিল চেন্নাইয়িন এফসিকে।
সুপার কাপের প্রথম দুই বছরের খেলা হয়েছিল ওডিশাতেই। চলতি বছর কেরলে হয়েছিল সুপার কাপের খেলাগুলি। এবার ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওডিশা এফসি। ফের সুপার কাপের আসর ফিরছে ওডিশায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications