মরিনহোর মগজাস্ত্রেও ফেল ম্যান ইউ, এবার কী হবে

ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্লপ হলেন হোসে মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়া।

হোসে মরিনহো -র জাদু দেখা গেল না ম্যানচেস্টার ইউনাইটেডে। অ্যালেক্স ফার্গুসনের আমলের পর যে অন্ধকারে চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড সেখানেই রয়ে গেল তারা। মরিনহোর চেষ্টায় গত মরশুমের শেষে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে গেলেও সেই লাইফ লাইন শেষ ষোলর রাউন্ডেই শেষ হয়ে গেল।

মরিনহোর মগজাস্ত্রেও ফেল ম্যান ইউ, এবার কী হবে

স্প্যানিশ দল সেভিয়ার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শেষ হয়ে গেল রেড ডেভিলসের। এদিনের ম্যাচে ১-২ গোলে হেরে গেল তারা। এটাই দু লেগ মিলিয়ে স্কোরলাইন।

প্রথম লেগে একবারের জন্যেও গোলমুখ খুলতেই পারে নি তারা। আর ম্যানচেস্টারের হয়ে একমাত্র গোল এদিনের ম্যাচে ৮৪ মিনিটে রোমেলু লুকাকুর। অ্যাওয়ে ম্যাচে সেভিয়া করে দুই গোল। বেন ইয়েদার দ্বিতীয়ার্ধের ৭৪ ও ৭৮ মিনিটে দুটি গোল করেন।

মরিনহো পোর্তো, ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতিয়েছেন আর রেড ডেভিলসকে তার কাছাকাছিও নিয়ে যেতে পারলেন না। ইউরোপ সেরার লড়াইতে শেষ ষোলতেই শেষ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের অভিযান।

FT: @ManUtd 1-2 #SevillaFC

DREAMS COME TRUE IN MANCHESTER!!! AFTER 60 YEARS WE ARE IN THE QUARTER-FINALS OF THE @ChampionsLeague #vamosmisevilla #UCL pic.twitter.com/jdQ1TjCra9
— Sevilla FC (@SevillaFC_ENG) March 13, 2018

ঘরের মাঠে এরকম বিশ্রী হারের পর রীতিমতো বীতশ্রদ্ধ ফ্যানরা। পাশাপাশি দলের তারকা রোমেলু লুকাকু বলেছেন এদিনের ম্যাচে এতটাই হতশ্রী পারফরম্যান্স করেন যে দলের ফুটবলাররা যেন লুকিয়ে পড়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+