Paris Olympic: মেসিকে অলিম্পিকে খেলার আমন্ত্রণ কোচের, কী করবেন আর্জেন্টাইন রাজপুত্র? রইল বড় আপডেট
ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের যোগ্যাতা অর্জন করেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। অলিম্পিকের টিকিট পাওয়ার পর থেকেই একটা জল্পনা তৈরি হয়েছে। মেসি কী ফের এবার অলিম্পিকের মঞ্চে দেশের জার্সিতে মাঠে নামবেন? মঙ্গলবার এই জল্পনার মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিলেন একদা মেসির সতীর্থ তথা বর্তমানে অনূর্ধ্ব ২৩ দলের কোচ জাভিয়ার মাসচেরানো।
২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন মেসি। কেরিয়ারের শেষ প্রান্তে এসে ফের কী অলিম্পিকে দেশের জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন রাজপুত্র? মেসির জন্য দরজা খুলে দিলেন মাসচেরানো। মেসিকে সরাসরি অলিম্পিকের দলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন আর্জেন্টিনার যুব দলের কোচ। এর আগে ২০০৮ সালের সোনা জিতেছিল মেসির আর্জেন্টিনা।

প্যারিসের টিকিট নিশ্চিত করার পর সংবাদ সংস্থা রয়টার্সকে আর্জেন্টিনার যুব দলের কোচ মেসি প্রসঙ্গে বলেন, "আমার সঙ্গে মেসির সম্পর্ক কেমন সেটা সবাই জানে। আমি চাই ও দেশের জন্য আরও একটি অলিম্পিক পদক জিতুক। আমরা ওকে অলিম্পিকে খেলার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তবে মেসি প্যারিস অলিম্পিকে খেলবেন কিনা সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।"
অলিম্পিক ফুটবলে খেলে অনূর্ধ্ব-২৩ দল, তবে কোনো কোচ চাইলে সেই দলে ২৩-এর বেশি বয়সী তিনজন খেলোয়াড়ও রাখতে পারেন। মেসি ছাড়াও নাম ভাসছে দি মারিয়ার। ২০০৮ সালে যখন শেষবার অলিম্পিকে পদক জিতেছিল আর্জেন্টিনা, ফাইনাল ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন দি মারিয়াই।
মেসিকে অলিম্পিক দলে পাওয়াটা স্বপ্ন পূরণের মতো হবে বলে মন্তব্য করেছেন অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক দিয়াগো আলমাদাও। এমনকি মেসি দলে এলে তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডও দিয়ে দিতে রাজি আছেন বলে জানিয়েছেন।
মেসির অলিম্পিকে খেলার সম্ভাবনা খুব বেশি রয়েছে এমনটা বলা যাবে না। কারণ, আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকাতে খেলবেন তিনি। তার দুই সপ্তাহেরও কম সময় পরেই শুরু হবে অলিম্পিকের আসর। ফলে অল্প সময়ের মধ্যেই বড় দুটি টুর্নামেন্ট খেলা কঠিন হতে পারে মেসির জন্য।
২০০৮ সালে অলিম্পিকে সোনা জয়ই মেসি আন্তর্জাতিক মঞ্চে প্রথম বড় সাফল্য। এরপর ২০২১ সালে এসে কোপা আমেরিকা জেতেন মেসি। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়। এখনও অবসর ঘোষণা করেননি মেসি, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে কোপার পর অলিম্পিক খেলেই কী ফুটবলকে বিদায় জানাবেন রাজপুত্র। নাকি তাঁর চিত্রনাট্যে আছে আরও বড় চমক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications