আইএসএলে প্রথম জয় পেল জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেডের হার্টব্রেক হার্টলির গোলে
চলতি আইএসএলে প্রথম জয়টি ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। তাও আবার নিজেদের ঘরের মাঠে। আজ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসি। জয়সূচক গোলটি করেন অধিনায়ক পিটার হার্টলি।

প্রথমার্ধে দাপট নিয়েই খেলে জামশেদপুর। নর্থইস্টকে কখনও বিপজ্জনক মনে হয়নি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল জামশেদপুর। তবে প্রথম এবং একমাত্র গোলটির জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে মাপা বল রেখেছিলেন ওয়েলিংটন সিরিনো প্রিওরি, যাতে মাথা ছোঁয়াতে সক্ষম হন হ্যারি সইয়ার। গোলমুখী বলকে শেষ অবধি জালে জড়ান সুযোগসন্ধানী হার্টলি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে দাপট বজায় রাখে জামশেদপুর। একের পর এক আক্রমণ আসতে থাকে। লাগাতার চাপ বজায় ছিল নর্থইস্টের অর্ধেই। যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি জামশেদপুর। জামশেদপুরের রক্ষণও এদিন প্রশংসনীয় ফুটবল উপহার দিয়েছে। ফলে সুবিধা করতে পারেননি নর্থইস্টের আক্রমণভাগের খেলোয়াড়রা। শেষের দিকে নর্থইস্টের একটি আক্রমণ অত্যন্ত কুশলীভাবে রুখে দেন গোলকিপার টিপি রেহনেশ।
এই জয়ের দৌলতে জামশেদপুর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলো। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির। নর্থইস্ট ৪ ম্যাচের চারটিতেই পরাস্ত হয়ে পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications